বৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে হারানো ৬০ মোবাইল ফিরিয়ে দিল জেলা পুলিশ

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৭, ২০২৫ ১১:২৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে হারানো ৬০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকের হাতে ফেরত দিয়েছে জেলা পুলিশ। আজ বুধবার (২৭ নভেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এসব মোবাইল ফোন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম. মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী, রাজশাহীর ৮টি থানায় বিভিন্ন সময়ে হারানো মোবাইল ফোন উদ্ধারে সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন ৬০ জন। এর প্রেক্ষিতে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা প্রযুক্তির সহায়তায় ফোনগুলো উদ্ধার করে।

উদ্ধার হওয়া ৬০টি মোবাইল ফোনের মধ্যে ছিল—ভিভো ১৩টি, স্যামসাং ৫টি, শাওমি ১০টি, রিয়েলমি ১০টি, ইনফিনিক্স ২টি, আইটেল ২টি, টেকনো ৪টি, ওপ্পো ৬টি, ওয়ালটন ১টি, সেম্ফনি ১টি, মটোরোলা ৩টি, জিডিএল ১টি, নাথিং ১টি এবং গুগল পিক্সেল ১টি।

মোবাইল ফোন মালিকদের হাতে ডিভাইসগুলো ফিরিয়ে দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করে পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, *“প্রকৃত মালিকদের কাছে উদ্ধারকৃত ফোন ফেরত দিতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে এই সাফল্যের পরিধি আরও বিস্তৃত হবে বলে আমি বিশ্বাস করি।”*

হারানো ফোন ফিরে পেয়ে মালিকেরা রাজশাহী জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন—রাজশাহী জেলা পুলিশ ভবিষ্যতেও জনগণের পাশে থেকে এভাবেই সেবা দিয়ে যাবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাগমারায় চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি মানিকগঞ্জ থেকে গ্রেফতার

মেহেরচণ্ডি ফ্লাইওভারের নিচে মিলল বৃদ্ধার লাশ, পরিচয় জানাল পিবিআই

আইন-কানুন ও সংবিধানের কবর রচনা করা হয়েছে: রিজভী

যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

রুয়েটে ইফিশিয়েন্সি পাইওনিয়ারস: টাইম স্টাডি চ্যালেঞ্জ’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী মহানগরী জামায়াতের উদ্যেগে স্কুল শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আ.লীগ সরকারের বিরুদ্ধে গুরুতর প্রমাণ পেয়েছে জাতিসংঘের তদন্ত কমিশন

১১৩ ফেন্সিডিল ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পশ্চিমতীর স্টাইলে’ ইউক্রেন দখলের রুশ-মার্কিন পরিকল্পনা ফাঁস

রাজশাহীতে তিলের খাজা বিক্রি করে মাসে ৫ লাখ টাকা আয়

রাজশাহীতে তিলের খাজা বিক্রি করে মাসে ৫ লাখ টাকা আয়