শুক্রবার , ৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৪, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে তিনি সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
র‌্যালির সময় বৃষ্টি শুরু হলেও তিনি বৃষ্টিতে ভিজেই শোভাযাত্রায় যোগ দেন এবং আয়োজকদের সঙ্গে র‌্যালিতে অংশগ্রহণ করেন। তাঁর এভাবে শোভাযাত্রায় অংশগ্রহণে উপস্থিত নেতাকর্মী ও অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
শোভাযাত্রায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগর কমিটির সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু, সাধারণ সম্পাদক অশোক কুমার সাহা ও নেতৃবৃন্দসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

অভিভাবককে পা ধরতে বাধ্য করার অভিযোগ, বিচারকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা

এসএসসি পাসে ইউএস-বাংলায় চাকরি

এসএসসি পাসে ইউএস-বাংলায় চাকরি

রাজশাহীতে দুই পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, স্থানীয়দের হাতে ধোলাই”

রাজশাহীতে পূর্ব শত্রুতার জের ধরে যুবককে কুপিয়ে জখম: শরিরে ১৪০টি সেলাই

রাজশাহী মহানগরীতে চাঁদাবাজি মামলায় ৪ জনসহ গ্রেপ্তার ৩৮

রাজশাহীতে প্রায় ১৬০০ শিক্ষার্থীদের নিয়ে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের বৃত্তি পরিক্ষা

ডিবি-থানার যৌথ অভিযানে গোদাগাড়ীর মাদক কারবারি আজাদ আটক

রাজশাহীতে হ্যাকারদের হাতে ইন্ডিয়ার ভিসার ডেট: টাকা দিলেই মিলছে মেডিক্যাল ভিসা

রাজশাহীতে হ্যাকারদের হাতে ইন্ডিয়ার ভিসার ডেট: টাকা দিলেই মিলছে মেডিক্যাল ভিসা

রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা, থানায় অভিযোগ

তৃতীয় দফায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ