বুধবার , ২৯ মে ২০২৪ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ১০টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
মে ২৯, ২০২৪ ৭:৪৭ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহীর বাঘা উপজেলায় ১০টি ওয়ান শুটারগানসহ একজন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাব-৫।

বুধবার ২৯ মে ভোর সাড়ে ৪টার দিকে বাঘা থানাধীন আলাইপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
আটককৃতর নাম আব্দুর রশিদ ব্যাপারী (৩৬)। পেশায় একজন প্রাইভেট কার চালক।
সে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন পাঁকশী (গার্ড ব্যাংক পাড়া) এলাকার আইনুল ব্যাপারীর ছেলে।
বুধবার সকালে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর সিপিএসসির একটি আভিযানিক দল জানতে পারে যে, গ্রেফতারকৃত আসামী আলাইপুর (নাপিতপাড়া) গ্রামস্থ তার শ্বশুর বাড়ীতে বিপুল পরিমান মাদকসহ অবস্থান করছে।

এমন সংবাদ পেয়ে র‌্যাবের আভিযানিক দল উক্ত বাড়ীতে পৌছে আব্দুর রশিদ ব্যাপারীকে আটক করে এবং বসতবাড়ী তল্লাশী করে বড় টিনের বাক্সের ভিতর হতে কসটেপ ও পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ টি ওয়ান শুটারগান উদ্ধার করে।

র‍্যাব আরও জানায়, সে একজন কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী। প্রাইভেট কার চালানোর পাশাপাশি দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র-গুলি সংগ্রহ করে এবং রাজশাহীসহ তার নিজ এলাকার সন্ত্রাসীদের নিকট খুচরা বিক্রয় করে। এছাড়া সে একজন চিহ্নিত মাদক সম্রাট। ইতিপূর্বে মাদক ব্যবসার কারণে একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়। সাম্প্রতিককালে উত্তরবঙ্গে এটিই অস্ত্রের সবচেয়ে বড় চালান বলে জানা গেছে।

গ্রেফতারকৃতর বিরুদ্ধে অস্ত্র আইনে বাঘা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে পলাতক আসামি’র সম্পত্তি ক্রোক

রাজশাহী-৫ আসনের ধানের শীষ ও ফুটবল প্রতীকের সমর্থকদের সংঘর্ষ

দাবি না মানলে মোদির পদত্যাগের দাবি উঠবে, হুমকি সিজেপি প্রধানের

শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়

রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯

নগরীতে দুই মাদক কারবারি গ্রেপ্তার: মাদক উদ্ধার

হামলার ঘটনায় নাম জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্ত দাবি ইউসুফ আলী সনির

সিটি ভবনের সামনে রেল লাইনে ককটেল বিস্ফোরণ

মন্ত্রী মিনুর নিয়োগে নেসকো শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কৃতজ্ঞতা ও শুভেচ্ছা