মঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ স্বাভাবিক

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১, ২০২৬ ৭:২২ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ হোসেন।

এদিকে এ ঘটনায় রাজশাহী রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ ঢাকাসহ কয়েকটি ট্রেন প্রায় তিন ঘণ্টা বিলম্বে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে সকাল ৭ টার দিকে রাজশাহীর আড়ানী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে রাজশাহী রেলওয়ে স্টেশনে তিনটি আন্তঃনগর ট্রেনসহ বিভিন্ন স্টেশনে আরও তিনটি ট্রেন আটকা পড়ে। ফলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ হোসেন জানান, আড়ানী রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইনের পাত ভেঙে যাওয়ায় রাজশাহী রেলওয়ে স্টেশনে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস ও খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসসহ মোট ছয়টি ট্রেন আটকা পড়ে।

তিনি জানান, রেললাইন মেরামতের পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় এবং আটকে থাকা ট্রেনগুলো বিলম্বে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে রেললাইনের পাত কখন এবং কীভাবে ভেঙে গেল, তা খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
সংসদীয় কমিটির সভাপতি পদ হারালেন খন্দকার মোশাররফ

সংসদীয় কমিটির সভাপতি পদ হারালেন খন্দকার মোশাররফ

মতিহার থানার অভিযান সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের পিটুনিতে আহত সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

চাঁদাবাজির অভিযোগ সাংবাদিকসহ ৪ ছাত্রের নামে মামলা করলেন সেই রাবি শিক্ষক

রাজশাহী-৪ আসনে প্রথমবার জামায়াতের জয়

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে AI Hackathon অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন Algonox, রানার-আপ LazyCoder ও Margin Makers

রাজশাহী ফ্রিডম রাইডার্সের উদ্যেগে আলোচনা সভা ও ইফতার মাহফিল।

রয়্যাল’স ক্লাবের উদ্দ্যোগে দুস্থ নারীদের মাঝে ২৭টি সেলাই মেশিন বিতরণ করলেন খন্দকার হাসান কবির

প্রধানমন্ত্রীর জন্মদিনে রাসিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রীর জন্মদিনে রাসিকে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চেক ডিজঅনার মামলার হাজিরা দিতে এসে আদালত এলাকায় বাদীকে হেনস্থার অভিযোগ