রবিবার , ২৩ অক্টোবর ২০২২ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে যাত্রীবাহী বাসে গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৩, ২০২২ ১১:২৫ পূর্বাহ্ণ
রাজশাহীতে যাত্রীবাহী বাসে গাঁজা উদ্ধার, গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ১২ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মোঃ আনন্দ মৃধা (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার ২৩ অক্টোবর দুপুর ১টার দিকে মতিহার থানাধীন তালাইমারী মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানাধীন মৃত মনোয়ার মৃধার ছেলে।

রবিবার বিকেলে র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে , দেশ ট্রাভেলসের ঢাকা মেট্রো-ব-১৪-৬৯৫৮ গাড়িতে জি-৩ নম্বর সিটে যাত্রী বেসে ১জন ব্যক্তি মাদকদ্রব্য গাঁজা নিয়ে রাজশাহীর দিকে আসছে।

বিষয়টি জানা মাত্রই ঘটনাস্থল রাজশাহী মহানগরীর মতিহার থানাধীন তালাইমারী মোড়ে অবস্থিত বঙ্গবন্ধু স্কয়ারের নির্মাণাধীন বিল্ডিং এর সামনে চেকপোষ্ট পরিচালনা করে। বাসটি তল্লাশি করার সময় বাসের ভিতর জি-৩ সিটে বসা একজন ব্যক্তিকে আটক করা হয়।

আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, বাসে মালামাল রাখার পিছনের বক্সে অবৈধ মাদকদ্রব্য গাঁজা রয়েছে। গাঁজাগুলি কুমিল্লা জেলা থেকে সংগ্রহ করে এবং রাজশাহী জেলার বিভিন্ন ব্যক্তির হাতে পৌছে দেয়।

 এ ব্যাপারে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর মতিহার থানায় মামলা রুজুর
কার্যক্রম প্রক্রিয়াধীন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ডিআইজিসহ পুলিশের ৪ ঊধ্বর্তন কর্মকর্তা আটক

সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু

“নগর উন্নয়নের রূপরেখা: ৩৮ দাবিতে রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির ঘোষণাপত্র”

নৌকা প্রতীক নিয়ে গণ জোয়ারে পরিনত হয়েছে ১৪ নং ওয়ার্ড

রাজশাহী মহানগর ছাত্রদলের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন ভূমিমন্ত্রী

রাজশাহীতে বিপুল পরিমান গাঁজা ও ইয়াবা-সহ বিএনপি নেতা সুমন গ্রেফতার

রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল গোদাগাড়ী উপজেলার কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

মাদক সম্রাজ্ঞী শ্যামলীর বিরুদ্ধে চায়ের দোকানে আগুন দেয়ার অভিযোগ:ভিডিও

আর্টসেলের লিংকনের বিরুদ্ধে রাকসুর জিএস সালাহউদ্দিনের মামলা