রবিবার , ২৩ নভেম্বর ২০২৫ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর পদ্মার চরে র‌্যাবের অভিযানে পিস্তল-পাইপগান উদ্ধার

প্রতিবেদক
sonynews
নভেম্বর ২৩, ২০২৫ ১২:৪৮ অপরাহ্ণ

স্টাফ রিপের্টার: রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র‌্যাব। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাঘার খায়েরহাট এলাকায় র‌্যাব-৫ এর সিপিএসসির একটি দল এ অভিযান চালায়। অভিযানে একটি করে বিদেশি পিস্তল, পাইপগান, ওয়ান শুটারগান ও ম্যাগজিন উদ্ধার করা হয়।

রোববার সকালে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ অক্টোবর বাঘা উপজেলার পদ্মার প্রত্যন্ত চরাঞ্চলে বালু মহল ও চরাঞ্চলের ভূমি–বাথান দখলকে কেন্দ্র করে আলোচিত মনতাজ ও কাকন বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও ধরে গোলাগুলি হয়। এ ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হন, আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এবং পরবর্তী সময়ে নদীতে আরও একজনের লাশ পাওয়া যায়।ঘটনাটি সামনে আসার পর র‌্যাব পুলিশসহ অন্যান্য আইন–শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতোই ছায়া তদন্ত শুরু করে এবং সংশ্লিষ্ট সন্ত্রাসীচক্রকে শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বাড়ায়। এরই ধারাবাহিকতায় এ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে বাঘা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে অস্ত্রগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে পুলিশের এএসআইয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

নবনির্বাচিত ভূমিমন্ত্রী মিনুকে শুভেচ্ছা, নতুন প্রত্যাশার বার্তা আরইউজের

রাজশাহীতে অসহায় পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ

নগরীতে স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডা: ফাতেমা সিদ্দিকার ছেলে মাদকসহ আটক

দেশের এই ক্রান্তিকালে প্রয়োজন জাতীয় ঐকমত্য: রাজশাহী মহানগর প্রেস ক্লাবের সভায় সাংবাদিক নেতৃবৃন্দ

নওগাঁর গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাত করে পালিয়ে থাকা মূলহোতা গ্রেফতার

ঈদ সামনে রেখে রাজশাহীতে নিরাপত্তা জোরদার, নগরী পরিদর্শনে আরএমপি কমিশনার

পুঠিয়ায় প্রকাশ্যে চলছে মাদক ব্যবসা, নির্বিকার প্রশাসন

বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে আনতে তৎপর ছিলেন না রাষ্ট্রদূত সহিদুল

বঙ্গবন্ধুর খুনিকে ফিরিয়ে আনতে তৎপর ছিলেন না রাষ্ট্রদূত সহিদুল

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি রিভলবার ও দুটি তাজা গুলি উদ্ধার