মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বরেন্দ্র কলেজে রুবি জয়ন্তীর বর্ণাঢ্য সূচনা, দিনব্যাপী আয়োজন

প্রতিবেদক
sonynews
মার্চ ২৪, ২০২৬ ৬:১৪ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: ৪০ বছর পূর্তি উপলক্ষে রাজশাহী বরেন্দ্র কলেজে রুবি জয়ন্তীর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় নগরীর ঘোড়ামারায় অবস্থিত কলেজ প্রাঙ্গণে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজরুল রসীদ।

এ সময় উপস্থিত ছিলেন কলেজের সভাপতি ও রুবি জয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক তৌফিকুর রহমান লাবলু, কলেজের অধ্যক্ষ ও সদস্য সচিব রণজিৎ কুমার সাহা, সহকারী অধ্যাপক আশরাফুল হক তোতা এবং অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে স্কাউট দলের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে গার্ড অব অনার প্রদান করা হয়।

উদ্বোধনের পর জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে সকাল ১০টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি সাহেববাজার জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে বরেন্দ্র জাদুঘরের সামনে গিয়ে শেষ হয়।

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় সাংস্কৃতিক ও বিনোদনমূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সন্ধ্যা পর্যন্ত চলবে এই আয়োজন, যেখানে শিক্ষার্থী, শিক্ষক এবং প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

রুবি জয়ন্তী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচি কলেজের দীর্ঘ ৪০ বছরের শিক্ষাযাত্রা, সাফল্য ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার এক গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসেবে বিবেচিত হচ্ছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সম্পত্তির লোভে ছোট ভাইকে হত্যার চেষ্টা, নারী পুলিশ কর্মকর্তাসহ ৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা

Yellow Classic Car Looks Great.

Yellow Classic Car Looks Great.

রুয়েট শিক্ষক সমিতির নির্বাচন গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক সমাজ মনোনীত প্যানেল এগিয়ে

অবশেষে বদলি করা হলো রাজশাহী পাসপোর্ট অফিসের উপ পরিচালক রোজী খন্দকারকে

বসুন্ধরা আবাসিকে পুরুষদের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, দুই নারী আটক

শিক্ষার্থীদের মেলবন্ধন ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় রাখতে হবে: এমপি মিলন

১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষ্যে আরএমপি’র নোটিশ

রাজশাহীতে অনুষ্ঠিতব্য বিএনপির গণসমাবেশে নেতা-কর্মীদের বিশ্রামের প্যান্ডেল ভেঙ্গে দিয়েছে পুলিশ

রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার অভ্যন্তরে বিভিন্ন উন্নয়ন কাজ বাস্তবায়নে নির্দেশনা দিলেন রাসিক প্রশাসক

নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ