শনিবার , ২৫ জুলাই ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু

প্রতিবেদক
sonynews
জুলাই ২৫, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত না হয়ে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। মাদক নিউ জেনারেশনকে শেষ করে দিতে পারে। একটা ব্যক্তির পক্ষে, সরকারের পক্ষে একা কখনো এটা রোধ করা সম্ভব নয়। এটা রোধ করতে পারে গোটা জাতি ও আমাদের দেশের জনগণ। আর এটাতে সবচাইতে বেশি ভূমিকা রাখতে পারেন শিক্ষক সমাজ। আজ শনিবার দুপুরে রাজশাহী সরকারী টিচার্স ট্রেনিং কলেজের অডিটোরিয়ামে ২০২৬-শিক্ষাবর্ষের ছাত্রকল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত আপনারা চেষ্টা করবেন এই মাদক থেকে ছাত্ররা, বাচ্চারা যেন দূরে থাকে। ভালো ছাত্ররাই অনেক সময় ইফেক্টেড হয়। যদি জানতে পারেন তাহলে বাসায় চলে যাবেন। নিজ সন্তানের মতো বাবা-মাকে সাথে নিয়ে বসে ক্লাসিক করুন। তাকে উপদেশ দেবেন। তাকে এই কঠিন বিপদ থেকে জাতিকে রক্ষা করার জন্য তাকে আসক্তিমুক্ত করবেন। ঘৃণা করে আইনের হাতে ঠেলে দিলে সে আরো খারাপের পথে যাবে। তাকে ভালোবাসা, মমতা শিক্ষা দিয়ে তাকে ভালো পথে ফিরিয়ে নিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, আমরা চেষ্টা করছি ১৮ বছর এর না হলে কেউ মোবাইল ব্যবহার করতে পারবে না। আমি আশা করছি খুব তাড়াতাড়ি এটাতে আমরা যাবো।
আমি জানি আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন। আমি খুবই আনন্দবোধ করছি যেই প্রতিষ্ঠানে আজকে আমার ছাত্র-ছাত্রী ভাই বোনেরা নির্বাচিত হয়ে শৃঙ্খলাবদ্ধভাবে শপথ নিয়েছে। এই শপথটাই আমাকে সেই দিনগুলোতে ফিরে যেতে মনে করেছে। এরকম শপথ আমিও নিয়েছিলাম।এটি ক্ষমতা নয়, এটি দায়িত্ব।
​অল্প বয়সের অনেকের অনেক লোভ হয়, কিন্তু আমরা যেন কেউ লোভে না পড়ি। আজকে যারা নেতৃত্ব দিয়েছে আমি তাদের সফলতা চাই।

রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ শুধু রাজশাহী নয়, বাংলাদেশ নয় এই পুরো মহাদেশ সারা বিশ্বে অনেক বরেণ্য শিক্ষাবিদদের তারা সৃষ্টি করেছে।
শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা এই প্রতিষ্ঠানের রাষ্টদূত। আপনাদের কথাবার্তা, আপনাদের চলাচল, আপনাদের অনেক শিক্ষা আর সবকিছুই অন্যরা দেখবে।
​রাজশাহী যেটা, রাজশাহীর টিচার্স ট্রেনিং কলেজ যেটা আজকে চিন্তা করে, সারা দেশেই তার পরে চিন্তা করে। আপনারা সেই গর্বিত প্রতিষ্ঠানের ট্রেনিং, শিক্ষা এবং ডিগ্রি অর্জন করতে এসেছেন।
​আপনাদের অনেক সমস্যা আছে। সরকার বাজেটে সর্বোচ্চ শিক্ষা ক্ষেত্রে সর্বোচ্চ অর্থ বরাদ্দ করেছে।
আমরা একটা হোস্টেলের কথা লিখেছিলাম। কিন্তু এখন দেখি ছাত্র-ছাত্রী ভাইদের মনে দুঃখ হবে, সেই জন্য দুটি নতুন হোস্টেল যেন হয় তার ব্যবস্থা করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক উপাচার্য প্রফেসর রফিকুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন, রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারী টিচার্স ট্রেনিং কলেজ রাজশাহীর অধ্যক্ষ প্রফেসর ড. বিশ্বজিৎ ব্যানার্জি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে জেলা ভিত্তিক মেয়েদের ফুটবল প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পবায় সাবেক ইউপি সদস্যকে হত্যার মামলায় দুই আসামি গ্রেপ্তার

নানা অপকর্মে জড়িত টিটিসির অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

৫ আগস্টের গণহ*ত্যা*য় রাজশাহীতে আরেকটি মামলা দায়ের

রাজশাহীতে বিদেশী ফল-ফুলে শোভাবর্ধন মাসুমের বাগান বাড়ি

রাজশাহীতে বিদেশী ফল-ফুলে শোভাবর্ধন মাসুমের বাগান বাড়ি

রাবি ভর্তি পরীক্ষা: ৬ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

পাঁচন্দর ইউনিয়ন ছাত্রশক্তির কার্যালয় উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে প্রতারণা মামলায় কথিত সাংবাদিক চপল গ্রেফতার

ফ্রান্স সফর প্রসঙ্গে প্রকৃত তথ্য জানালো রাসিক

শহীদ পাইলট তৌকির ইসলামের নামে রাজশাহী বিমানবন্দর, সড়ক বা চত্বরের নামকরণের দাবিতে স্মারকলিপি প্রদান