শনিবার , ৮ নভেম্বর ২০২৫ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে পপুলার লাইফ ইন্সুরেন্সের উদ্যোগে ১৩২ গ্রাহকের মধ্যে এক কোটি ২৬ লাখ টাকার চেক বিতরণ

প্রতিবেদক
sonynews
নভেম্বর ৮, ২০২৫ ১:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: দেশের শীর্ষস্থানীয় জীবন বিমা প্রতিষ্ঠান পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এর উদ্যোগে বিমা দাবির চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে কোম্পানির রাজশাহী কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ১৩২ জন বিমা গ্রহীতার মধ্যে এক কোটি ২৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক মোহাম্মদ তানভীর আল আজাদ নাঈম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির প্যানেল আইনজীবী ও রাজশাহী মহানগর প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট রজব আলী, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর সদস্য সচিব মো. সেলিম রেজা।

বক্তারা বলেন, বিমা কেবল আর্থিক সহায়তা নয়—এটি জীবনের অনিশ্চয়তায় এক নিরাপত্তা বেষ্টনী। পপুলার লাইফ ইন্সুরেন্স দীর্ঘদিন ধরে গ্রাহক আস্থা ও দায়িত্বশীলতার সঙ্গে বিমা দাবি নিষ্পত্তি করে আসছে, যা সাধারণ মানুষের জীবনে স্বস্তি ও বিশ্বাসের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত বিমা গ্রহীতারা তাদের দাবি দ্রুত পরিশোধ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং কোম্পানির এমন মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পপুলার লাইফ ইন্সুরেন্স এভাবেই মানুষের কল্যাণে কাজ করে যাবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে শিশু ধর্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

যারা অভ্যুত্থানের একক দাবিদার, তাদের কাছে শহিদদের লিস্ট নেই কেন: রিজভী

রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ডিবিতে সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ তানজিন তিশার

রাজধানিতে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জন নিহত, আহত ৫

কুমিল্লায় সিসিইউতে ভর্তি বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু

আরএমপির বিশেষ অভিযানে ৩ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২১

রাবিতে সাংবাদিকদের উপরও হামলা চালালো শিক্ষার্থীরা

Don’t bother typing “lorem ipsum” into Google translate