Wednesday , 18 March 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার

প্রতিবেদক
sonynews
March 18, 2026 4:34 pm

অনলাইন ডেস্ক: সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিনে শেষ হচ্ছে। আর আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন সৌদিবাসী।

আজ বুধবার রাতে সৌদির চাঁদ দেখার খবর প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে, সৌদি আরব ঘোষণা করেছে যে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ দেশটিতে ২০ মার্চ শুক্রবার হবে ঈদুল ফিতর।

আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, রমজান নবম মাস ও শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিন ঈদুল ফিতর উদযাপিত হয়।

এর আগে, ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করে তুরস্ক, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া।

তুর্কি সরকার জানায়, শুক্রবার ঈদুল ফিতর উদযাপিত হবে। বৃহস্পতিবার তুরস্ক ও অন্যান্য অঞ্চল থেকে শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনার যে ইঙ্গিত জ্যোতির্বিজ্ঞানীরা দিয়েছেন, তার ভিত্তিতে এ তারিখ ঘোষণা করা হয়েছে।

একই সঙ্গে সিঙ্গাপুরে ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে।

খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার দেশটিতে চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় আগামী শনিবার সেখানে ঈদ উদযাপিত হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।আর অস্ট্রেলিয়ার রাষ্ট্রীয় সংস্থা ‘অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল’ এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে, আগামী শুক্রবার অস্ট্রেলিয়াজুড়ে উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চারঘাটে নদী ভাঙন তীব্র, বন্যার আশঙ্কায় নদীপাড়ের মানুষ

রাজশাহীতে প্রস্তাবিত বঙ্গবন্ধু রিভার সিটি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

নগরীতে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

রাজশাহী জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ

ব্লেড বাবু’ হত্যার ঘটনায় ‘কুত্তা রাব্বি’ গ্রেপ্তার

রুয়েটে সিরামিক অ্যালামনাই রিইউনিয়ন অনুষ্ঠিত

নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে—অভিযোগ বিএনপি প্রার্থী শফিকুল হক মিলনের

রাজশাহীতে বিচ্ছিন্ন ঘটনা ও সবচেয়ে কম ভোটার উপস্থিতির মধ্যে দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন

এবার পদ্মা সেতু হয়ে আম নিয়ে যাবে ম্যাংগো স্পেশাল ট্রেন

নগরীতে মাদকসেবি গ্রেপ্তার