রবিবার , ২৬ জানুয়ারি ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ব্লেড বাবু’ হত্যার ঘটনায় ‘কুত্তা রাব্বি’ গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২৬, ২০২৫ ৩:২৮ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজধানীর পল্লবীতে চাঞ্চল্যকর মঞ্জুরুল ইসলাম বাবু ওরফে ব্লেড বাবু হত্যার ঘটনায় এজাহারনামীয় আসামি রাব্বি ওরফে ‘কুত্তা রাব্বি’কে গ্রেপ্তার করেছে ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগ (ডিবি)।

শনিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে পল্লবী এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দ্যা ডেইলি ক্যাম্পাস

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, পল্লবীর বঙ্গবন্ধু কলেজের পশ্চিম পাশের নতুন রাস্তায় গত ২০ জানুয়ারি আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের এলোপাতাড়ি ছুরিকাঘাত ও মারধরে ভুক্তভোগী মঞ্জুরুল ইসলাম বাবু গুরুতর আহত হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের স্ত্রী রাবেয়া আক্তার মিম বাদী হয়ে ২১ জানুয়ারি পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ হত্যাকারীদের গ্রেপ্তারে তৎপরতা শুরু করে।

ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনার ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে হত্যাকারীদের শনাক্ত করতে সক্ষম হয় ডিবি।

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্লবী এলাকায় অভিযান পরিচালনা করে এই মামলার অন্যতম আসামি তুফান ও মুরাদকে গ্রেপ্তার করা হয়। আর গতরাত ১টায় রাব্বি ওরফে কুত্তা রাব্বিকে গ্রেপ্তার করা হয়। এই নিয়ে আলোচিত ‘ব্লেড বাবু’ হত্যাকাণ্ডে জড়িত তিনজনকে গ্রেপ্তার করল ডিবি। গ্রেপ্তার রাব্বির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রামেবির নতুন ভিসি জাওয়াদুল হকের যোগদান

আ.লীগ সব সময় জনগণের ভোটেই ক্ষমতায় আসে: প্রধানমন্ত্রী

আ.লীগ সব সময় জনগণের ভোটেই ক্ষমতায় আসে: প্রধানমন্ত্রী

পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু, ক্ষোভে ডাম্প ট্রাকে আগুন ও মহাসড়ক অবরোধ

নগরীতে মিথ্যা মামলা, হামলা ও ষড়যন্ত্রকারী রিনার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রথমবারের মতো বিশ্ব বক্সিং রিংয়ে বাংলাদেশকে নিয়ে গেলেন রাজশাহীর উৎসব

তুরস্কর পোলে আলোকিত হলো রাজশাহী নগরীর একাংশ

নৌপরিবহন প্রতিমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের সাথে রাসিক মেয়রের ফুলেল শুভেচ্ছা বিনিময়

নোয়াখালীতে থানা থেকে লুট হওয়া ৫৭৬টি বুলেট উদ্ধার

তানোরে ‘সওজে’র সড়ক মেরামত দেড় মাসেই ভেঙ্গে খানাখন্দে ভরপুর, দুর্ভোগে মানুষ

বিএনপির প্রার্থী চূড়ান্ত: রাজশাহীর ৬ আসনে নতুন-পুরোনো মিলিয়ে তালিকা ঘোষণা