মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৫:০৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে দুই লাখ ডলারের বিনিময়ে লবিস্ট নিয়োগ করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। এ বিষয়ে স্ট্রেক গ্লোবাল ডিপ্লোম্যাসির চেয়ারম্যান রবার্ট স্ট্রেকের সঙ্গে চুক্তি করেছেন ওয়াজেদ ইনকরপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সজীব ওয়াজেদ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) জানা যায়, চুক্তি অনুযায়ী আওয়ামী লীগের পক্ষে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নির্বাহী ও বিচারবিভাগের কাছে তুলে ধরবে স্ট্রেক গ্লোবাল। চুক্তির মেয়াদ ধরা হয়েছে ৬ মাস।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনকালে হত্যাকাণ্ড, অনিয়ম-দুর্নীতিসহ বিভিন্ন মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের শীর্ষ অনেক নেতা ও মন্ত্রী-এমপি। গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে আছেন অনেকে। শেখ হাসিনা ছাড়াও বেশকিছু নেতা, এমপি-মন্ত্রীর দেশ ছাড়ার খবর বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে। এমন পরিস্থিতিতে লবিস্ট নিয়োগ করেছেন সাবেক প্রধানমন্ত্রীর  আইসিটি উপদেষ্টা জয়। স্ট্রেক গ্লোবালের সঙ্গে করা তার এই চুক্তি মার্কিন বিচারবিভাগের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। চুক্তিটি হয় গত ১২ সেপ্টেম্বর।

উল্লেখ্য, ২০০৪ সালে ‘অ্যালকাটেল অ্যান্ড ফা’ নামে লবিস্ট ফার্মের সঙ্গে প্রথম চুক্তি করেন জয়। যেখানে বলা হয়েছিল, জঙ্গিবাদের প্রসারে কাজ করছে বিএনপি। ক্ষমতায় এলে আওয়ামী লীগ তা দমন করবে। বিএনপিও ২০১৯ সালে ব্লুস্টার স্ট্যাটেজিসসহ একাধিক লবিস্ট ফার্মের সঙ্গে চুক্তি করে । তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়, গণতন্ত্র হত্যা করছে আওয়ামী লীগ।

এদিকে, মার্কিন বিচারবিভাগের ওয়েবসাইটে বাংলাদেশ ইস্যুতে অন্তত ৩৭৬টি লবিস্ট ফাইলের সন্ধান মিলেছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাবিতে ছাত্রজোটের কর্মসূচিতে হামলার অভিযোগ, ছাত্রদলের নিন্দা

নগরীতে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী শ্যামলীর আস্তানায় ডিবির অভিযান, মেয়ে খালেদা সহ গ্রেপ্তার ৩

সিঙ্গাপুরকে উড়িয়ে ‘মধুর প্রতিশোধ’ নিল বাংলাদেশের মেয়েরা

ভাই’ ডাকায় সাংবাদিকের ওপর রেগে গেলেন এসিল্যান্ড

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

পত্রিকা কার্যালয়ে হামলা, জড়িতরা গ্রেফতার না হলে কঠোর আন্দোলন, নেতৃবৃন্দের হুসিয়ারি

রাজশাহী পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহীতে ১০০ টাকার জন্য মাথা বিচ্ছিন্ন সাইকেল মিস্ত্রির, ১৯ দিন পর ঘাতক গ্রেফতার

গবেষণা ও তথ্যের জন্য রুয়েট হয়ে উঠবে বিশ্বের কেন্দ্রবিন্দু

রাজশাহী বালিয়াপুকুর বিদ্যানিকেত স্কুলে ব্যাপক অনিয়মের অভিযোগ কমিটির বিরুদ্ধে