শনিবার , ২ সেপ্টেম্বর ২০২৩ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজধানীতে মদপান করে দুই বোন হাসপাতালে, একজনের মৃত্যু

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২, ২০২৩ ১১:২৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: ‍রাজধানীতে মদপান করে দুই বোন অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে একজন মারা গেছেন। নিহতের নাম জান্নাত আক্তার (২৪)। অসুস্থ অপর তরুণী ইমু আক্তারকে (২৫) হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পর্কে তারা খালাতো বোন।

শনিবার (২ সেপ্টেম্বর) ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

এদিন সকাল সাড়ে সাতটার দিকে তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে পরীক্ষা নিরীক্ষা শেষে চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন। এছাড়া অসুস্থ ইমুকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন।

নিহতের মামাতো বোন তানহা ইসলাম বলেন, জান্নাত ও ইমু দুজনেই একটি বিউটি পার্লারে কাজ করতেন। তারা দুজনেই খালাতো বোন। বসুন্ধরা আবাসিক এলাকায় একসঙ্গেই থাকতেন। রাতে তারা দুজন মদপান করেন। সকালের দিকে তারা দুজনেই অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এর পর চিকিৎক জান্নাতকে মৃত ঘোষণা করেন। পরে অসুস্থ ইমু আক্তারকে মেডিসিন বিভাগে ভর্তি নেন।

তিনি বলেন, দুজনের বাড়ি টাঙ্গাইল জেলার সদর থানা এলাকায়। জান্নাত আক্তারের বাবার নাম মো. হান্নান মিয়া।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি। অসুস্থ আরও একজনের মেডিসিন বিভাগে চিকিৎসা চলছে।

সুত্র: ঢাকা পোস্ট

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী নগরীতে গাঁজাসহ গ্রেপ্তার ২

দৈনিক সানশাইন সম্পাদক বকুলের ইন্তেকাল, সাংবাদিক নেতৃবৃন্দের শোক প্রকাশ

তিন বন্ধুরাষ্ট্র’ ভারত, চীন ও রাশিয়া থাকার পরও ব্রিকসের সদস্যপদ পায়নি বাংলাদেশ

বাঘায় বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ: জামায়াত নেতাকর্মীদের বাড়ি ও দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাট

রাজশাহীর আম কবে বাজারে আসবে? প্রকাশ হলো মৌসুমের ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’

রাজশাহীর দূর্গাপুরে ছাত্রদল নেতা শান্তর মায়ের ইন্তেকাল

চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ এক ছিনতাইকারী গ্রেপ্তার

সাংবাদিক রুবেলের শাশুড়ির ইন্তেকাল

রাজশাহী সদরে এবি পার্টির প্রার্থী সাঈদ নোমানের মনোনয়নপত্র সংগ্রহ

১৭ হাজার ফুট উঁচুতে ছিটকে বেরিয়ে গেল বিমানের দরজা!