Monday , 19 June 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে আরএমপি’র শতর্কতা

প্রতিবেদক
সনি নিউজ
June 19, 2023 12:28 pm

নিজস্ব প্রতিবেদক: আগামী ২১শে জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচন ২০২৩ অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচন অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের নিমিত্ত রাজশাহী মহানগর এলাকায় আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন ও আগ্নেয়াস্ত্র-সহ চলাফেরায় কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

নির্বাচন উপলক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ (রাজনৈতিক শাখা-৪), ঢাকার স্মারক নং-৪৪.০০.০০০০. ০৭৭.২১.০২৫.২০২১-২৩৫ তারিখ-২১শে মে ২০২৩ খ্রিঃ মোতাবেক ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৭ (ক)(১) ধারা ক্ষমতাবলে আগামী ২১শে জুন ২০২৩ খ্রিষ্টাব্দ অবাধ, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ ১(ক) ধারার অর্পিত ক্ষমতাবলে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকার মধ্যে নির্বাচনের ০২ (দুই) দিন পূর্বে অর্থাৎ ১৯শে জুন ২০২৩ খ্রিষ্টাব্দ হতে নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন ০২(দুই) দিন অর্থাৎ ২৩শে জুন ২০২৩ খ্রিষ্টাব্দ হতে মোট ০৫ (পাঁচ) দিন ভোর ৬:০০ টা হতে রাত ১২:০০ টা পর্যন্ত সকল বৈধ আগ্নেয়াস্ত্রধারীগণ কর্তৃক সব ধরণের আগ্নেয়াস্ত্র বহন বা প্রদর্শন ও আগ্নেয়াস্ত্র-সহ চলাফেরা করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য যে, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীরা এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হিসেবে বিবেচিত হবে না।

আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) কর্তৃক ১৭ই জুন ২০২৩ খ্রিষ্টাব্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ওয়াশিংটনে ইসরায়েলমুখী ‘অস্ত্রবাহী’ জাহাজ আটকাতে বিক্ষোভ

ভেঙ্গে ফেলা বাবরি মসজিদের জায়গায় রামমন্দিরের উদ্বোধন করলেন মোদী

How To Handle Every TECHNOLOGY Challenge With Ease Using These Tips

রাজশাহীর সীমান্তে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও নৌকা জব্দ

রেলসেবার মানোন্নয়নে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএমের সঙ্গে বাপা ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের মতবিনিময়

বিএনপি’র সমাবেশে আসা শীতার্ত কর্মীদের মাঝে কম্বল বিতরণ করলেন মিলন

রামেক হাসপাতালে সিন্ডিকেটের বিরুদ্ধে স্মারকলিপি ও মানববন্ধন

ফেস্টুন সাঁটানোর অভিযোগ: বহিষ্কৃত বিএনপি নেতা শিমুলের বিরুদ্ধে আদালতের নোটিশ

অনিয়ম ও দুর্নীতির প্রমাণ: রাজশাহীতে ঠিকাদারের লাইসেন্স বাতিল

ঈদের উপহার পেয়ে আনন্দিত বাগমারার হাজার হাজার নারী