রবিবার , ১১ জানুয়ারি ২০২৬ | ৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে জুয়ার আসরে অভিযান, তিন জুয়ারি আটক

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ১১, ২০২৬ ১১:০৯ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে জুয়ার আসর থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে রাজশাহীর কাটাখালী থানার বেলঘরিয়া মধ্যপাড়া গ্রামের আজু হাজীর আম বাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। কাটাখালী থানা-পুলিশ এই অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জাকারিয়া, রাব্বি মিয়া ও লিটন মিয়া। জাকারিয়া শ্যামপুর গোয়ালপাড়া এলাকার বাবর আলীর ছেলে। রাব্বি মিয়া বেলঘরিয়া পূর্বপাড়া এলাকার আবেদ আলীর ছেলে। আর লিটন মিয়া শ্যামপুর নগরপাড়া এলাকার আয়নাল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে সেখানে জুয়া খেলার সময় তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে নগদ ৫৬০ টাকা ও একটি তাসের সেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে কাটাখালী থানায় জুয়া আইনে মামলা রুজু করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন