বুধবার , ২৫ জুন ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ট্রেনের টয়লেটে যাত্রীকে ধর্ষণের অভিযোগ, অতপর

প্রতিবেদক
sonynews
জুন ২৫, ২০২৫ ১:০২ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ঢাকার কমলাপুর রেলস্টেশন এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের টয়লেটে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পরে ধর্ষিতার মৌখিক অভিযোগে ওই ট্রেনের পিএ অপারেটর মো. সাইফুল ইসলামকে (২৮) আটক করে রেলওয়ে পুলিশ

বুধবার (২৫ জুন) সকাল পৌনে ৯টা থেকে সোয়া ৯টার মধ্যে এ ঘটনা ঘটে।

আটক সাইফুলের বাড়ি গাইবান্ধা জেলায় এবং ওই নারীর বাড়ি কুড়িগ্রাম জেলায় বলে জানান বাংলাদেশ রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশের পুলিশ সুপার মো. ফরহাত আহমেদ।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রংপুরগামী আন্তঃনগর ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছাড়ার পর এক নারী যাত্রী টয়লেটে প্রবেশ করার সময় ওই ট্রেনের পিএ অপারেটর মো. সাইফুল ইসলাম ওই নারীকে ধর্ষণ করেন। পরে ওই নারী যাত্রী ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশকে মৌখিক অভিযোগ করলে ওই নারীর সহযোগিতায় ট্রেনের পিএ অপারেটর সাইফুল ইসলামকে আটক করেন কর্তব্যরত রেলওয়ে পুলিশ সদস্যরা।

রেলওয়ে সৈয়দপুর জেলা পুলিশের পুলিশ সুপার মো. ফরহাত আহমেদ জানান, ঘটনাস্থল কমলাপুর স্টেশন। বুধবার সকাল ৯টা থেকে সোয়া ৯টার দিকে ওই ঘটনা ঘটে। রংপুর এক্সপ্রেস ছাড়ার পর ভিকটিম অভিযোগ করলে অভিযুক্ত মো. সাইফুলকে আটক করে ট্রেনে ডিউটিরত রেলওয়ে পুলিশ। ভিকটিম ও অভিযুক্ত উভয়ই ট্রেনে পুলিশ হেফাজতে আছে। ট্রেনটি নিকটবর্তী সান্তাহার স্টেশনে পৌঁছালে অভিযোগকারী ও অভিযুক্তকে সান্তাহার জিআরপি থানায় হস্তান্তর করবে ট্রেনে কর্তব্যরত জিআরপি পুলিশ। এরপর পুলিশ স্কট দিয়ে দুজনকেই ঢাকার কমলাপুর জিআরপি থানায় পাঠানো হবে। সেখানে মামলাসহ আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
জাপানে জন্মহারের চেয়ে মৃত্যুহার দ্বিগুণ, চিন্তার ভাঁজ প্রধানমন্ত্রী

জাপানে জন্মহারের চেয়ে মৃত্যুহার দ্বিগুণ, চিন্তার ভাঁজ প্রধানমন্ত্রী

চাল চুরির অভিযোগ তোলা দুই যুবদল নেতার বিরুদ্ধে খাদ্য কর্মকর্তার মামলা

ট্রাকের ধাক্কায় ৩ কলেজছাত্র নিহত

ট্রাকের ধাক্কায় ৩ কলেজছাত্র নিহত

রাজশাহীতে মোটরসাইকেল না পেয়ে যুবকের আত্মঘাতী সিদ্ধান্ত

গর্ভে ৭ মাসের সন্তান নিয়ে অলিম্পিকে লড়লেন মিসরীয় নারী

চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রে সন্ত্রাস-চাঁদাবাজি ও অবৈধ দখলের প্রতিবাদে মানববন্ধন

পৃষ্ঠপোষকতা আর মানসম্পন্ন আর্ট গ্যালারির অভাবে স্তব্ধ হয়ে আছে নতুন সম্ভাবনার দ্বার

বৈষম্যবিরোধী নেতা মাহদীকে গ্রেপ্তারের প্রতিবাদে শাহবাগ অবরোধ

রাজশাহীতে উদীচী শিল্পীগোষ্ঠীর ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ১৯

কাবুলে শিক্ষাপ্রতিষ্ঠানে আত্মঘাতী হামলায় নিহত ১৯