শনিবার , ২৮ জুন ২০২৫ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গোদাগাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদক
sonynews
জুন ২৮, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৮ জুন) ভোররাতে গোদাগাড়ী মডেল থানার এসআই রুবেল মৃধার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. ওয়ালিদ ইসলাম (২৩) ও মো. জহুরুল ইসলাম (২৫), দুজনই উজানপাড়া গ্রামের বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে ওয়ালিদের বাড়িতে অভিযান চালিয়ে তার লুঙ্গির ভেতর থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।

সর্বশেষ - রাজশাহী