সোমবার , ১১ মে ২০২৬ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মতিহারে যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, ভাইরাল ভিডিওতে চাঞ্চল্য

প্রতিবেদক
sonynews
মে ১১, ২০২৬ ১:১১ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: মতিহার থানার কাজলা এলাকায় এক যুবককে গাছে বেঁধে চুরির অপবাদ দিয়ে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ১০ মে ২০২৬ তারিখে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেন্দের ও এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নির্যাতনের শিকার যুবকের নাম তুষার (৩৫)। তিনি মতিহার থানা এলাকার কাজলার বাসিন্দা এবং নাজিরের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তুষার এলাকায় চুরির অভিযোগে পরিচিত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চুরির সন্দেহে তুষারকে আটক করে কয়েকজন যুবক একটি গাছের সঙ্গে বেঁধে রাখে। এরপর প্রকাশ্যে তাকে মারধর, শারীরিক নির্যাতন ও অপমান করা হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত কেউ মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, গাছের সঙ্গে বাঁধা অবস্থায় তুষারকে কয়েকজন ব্যক্তি লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করছে। ভিডিওতে দেখা যায়, দুই যুবক মিলে তাকে অন্তত ১৪টি আঘাত করে। এর মধ্যে ১৩টি আঘাত তার শরীরের নিচের অংশে করা হয়, যাতে গুরুতর জখম হন তিনি। মারধরের একপর্যায়ে তুষার “হৃদয় ভাইয়া, হৃদয় ভাইয়া” বলে চিৎকার করে আকুতি জানালেও অভিযুক্তদের মন গলাতে পারেনি তুষার।

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। নেটিজেনরা কমেন্টে বলছে, কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া উচিত। আইন নিজের হাতে তুলে নিয়ে এভাবে গাছে বেঁধে নির্যাতন করা মানবাধিকার লঙ্ঘনের শামিল এবং এটি শাস্তিযোগ্য অপরাধ।

স্থানীয়দের দাবি, ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর বাগমারায় অগ্নিদগ্ধ মায়ের পর ছোট ছেলের মৃত্যু

জন্মদিন কীভাবে কাটাবেন জানালেন অভিনেত্রী

রাজশাহীতে পবা দলিল লেখক সমিতির সভাপতিসহ আটক ১১

নগরীতে পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার; গ্রেপ্তার ৪

সাইবার ক্রাইমের অপরাধে রাজশাহীতে দুই পুলিশ আটক

অর্থনৈতিক শুমারি-২০২৪: রাজশাহী বিভাগে ১৬.৮ লাখ প্রতিষ্ঠানে কর্মরত ৩৪ লাখের বেশি মানুষ

কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা

আ,লীগ আমলে রাবি শিক্ষকদের শর্তসাপেক্ষে পদোন্নতি; বিশ্ববিদ্যালয় ও ইউজিসির নীতিমালা লঙ্ঘন

‘ভারত যদি বাংলাদেশে নজর দেয়..পাকিস্তানের ক্ষেপণাস্ত্রগুলো জবাব দেবে’