শনিবার , ১৯ জুলাই ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে পৃথক অভিযানে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার; গ্রেপ্তার ৪

প্রতিবেদক
sonynews
জুলাই ১৯, ২০২৫ ১২:০৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা ও দামকুড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৪০ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে গ্রেফতার করেছে চন্দ্রিমা ও দামকুড়া থানা পুলিশ।

চন্দ্রিমা থানা পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিরা হলেন মো: তমাল হোসেন (৩২) ও মো: সুমন রেজা (৪০)। তমাল রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ার এলাকার মো: সাজ্জাদ হোসেনের ছেলে ও সুমন একই থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ার মো: মিজানুর রহমানের ছেলে। অপরদিকে দামকুড়া থানা কর্তৃক গ্রেপ্তারকৃত আসামিদ্বয় হলেন মো: ইফতার আহম্মেদ (২২) ও মো: সেলিম (৩৫)। ইফতার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার জামিনপুর এলাকার মৃত কুসিমুদ্দিনের ছেলে এবং সেলিম একই এলাকার মো: বুদ্ধুর ছেলে।

পুলিশ জানায়, চন্দ্রিমা থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, ছোটবনগ্রাম পূর্বপাড়ায় এক বাড়িতে গাঁজা বিক্রি হচ্ছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে থানা পুলিশের বর্ণিত টিম রাত পৌনে ৯ টায় চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়ায় আসামি তমাল হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করে এবং তমাল ও সুমনকে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজতে থাকা ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়।

অপরদিকে দামকুড়া থানার একটি গতকাল ১৮ জুলাই বিকাল সোয়া ৫ টায় গোপন সংবাদের ভিত্তিতে আলীমগঞ্জ পুলিশ চেকপোস্টে অভিযান পরিচালনা করে আসামি ইফতার ও সেলিমকে ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে চন্দ্রিমা ও দামকুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন