শুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যা: পলাতক স্বামী ও তার প্রথম স্ত্রী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ৫:৫২ পূর্বাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহী মহানগরীতে গৃহবধূকে শয়নকক্ষে পুড়িয়ে হত্যার ঘটনায় ক্লুলেস হত্যামামলার প্রধান আসামি আলমগীর হোসেন রয়েল ও তার প্রথম স্ত্রী মোসাঃ সেলিনাকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার প্যাড়াভাঙ্গা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আলমগীর হোসেন রয়েল (৪২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন সবজিপাড়া এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। তার সঙ্গে আটক হওয়া সেলিনা (৪৫) রয়েলের প্রথম স্ত্রী।

র‍্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রয়েল প্রায় দুই বছর আগে মোসাঃ হেলেনা (৩৫)-কে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। বিয়ের পর থেকেই প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল।

গত ১৫ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে হেলেনার এক প্রতিবেশী তার মাকে ফোন করে জানান, তার মেয়ে মারা গেছেন। পরে হেলেনার মা ঘটনাস্থলে গিয়ে দেখেন, আগুনে পুড়ে তার মেয়ে নিথর হয়ে পড়ে আছেন।

র‍্যাব জানায়, ১৪ ফেব্রুয়ারি রাত ৮টা থেকে ১৫ ফেব্রুয়ারি সকাল ৮টার মধ্যে যে কোনো সময় অজ্ঞাতনামা কেউ হেলেনাকে পরিকল্পিতভাবে আগুনে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাটি ব্যাপকভাবে গণমাধ্যমে প্রচারিত হয়।

এই নারকীয় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং আসামিদের গ্রেফতারে তদন্তে নামে র‍্যাব। হত্যাকাণ্ডের পর থেকেই সন্দেহভাজন আসামিরা আত্মগোপনে চলে যায় এবং দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার চেষ্টা করে।

পরে র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী এবং র‍্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জের একটি যৌথ আভিযানিক দল গোয়েন্দা নজরদারি চালিয়ে তাদের অবস্থান শনাক্ত করে এবং অবশেষে গ্রেফতার করতে সক্ষম হয়।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নারীসহ ৬ টিকটকার গ্রেফতার

শিল্পমন্ত্রীকে মন্ত্রিসভা থেকে বের করে দিতে বললেন হাসানুল হক ইনু

রেশমপট্টিতে মুদি দোকান থেকে ওএমএস চাল জব্দ: খাদ্য বিভাগ বলছে ‘সরকারি বস্তার প্রমাণ নেই’, ক্ষোভ স্থানীয়দের

রাজশাহী নগরীতে চোরাই মোটরসাইকেল-সহ গ্রেফতার ১

রাসিকের উদ্যোগে যথাযথ মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৪ পালন

লোভ-লালসার ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

রাজশাহীতে বিএনপির সর্বকালের সর্ববৃহৎ গণসমাবেশ হবে মিনু

রাজশাহীতে দুইটি শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

অক্টোবরে সীমান্তে ভারত ও মিয়ানমারের ১৩২৬ নাগরিক আটক

দুর্নীতির প্রমাণ দিন, ব্যবস্থা নেব: প্রধানমন্ত্রী

দুর্নীতির প্রমাণ দিন, ব্যবস্থা নেব: প্রধানমন্ত্রী