Sunday , 25 September 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সরকারি চাকরিতে আবেদন ফি বাড়ল

প্রতিবেদক
সনি নিউজ
September 25, 2022 7:26 pm
সরকারি চাকরিতে আবেদন ফি বাড়ল

ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে আবেদন ফি বাড়ানো হয়েছে। এ নিয়ে রোববার পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব নারগিস মুরশিদা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়, সব মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জনবল নিয়োগের ক্ষেত্রে ‘পরীক্ষা ফি’ পুনর্নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এখন থেকে নবম গ্রেডে চাকরিপ্রত্যাশীদের আবেদন ফি হবে ৬০০ টাকা, যা আগে ছিল ৫০০ টাকা। দশম গ্রেডে আবেদন ফি আগের মতো ৫০০ টাকা রাখা হয়েছে। ১১তম এবং ১২তম গ্রেডেও পরীক্ষা ফি ৩০০ টাকা অপরিবর্তিত রয়েছে। তবে ১৩তম থেকে ১৬তম গ্রেডে ১০০ টাকা থেকে দ্বিগুণ অর্থাৎ ২০০ টাকা করা হয়েছে। ১৭তম থেকে ২০তম গ্রেডেও ফি দ্বিগুণ হয়েছে। এই তিন গ্রেডে ৫০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা হয়েছে।

তবে প্রজ্ঞাপনে আগের ‘ফি’ উল্লেখ করা হয়নি। এ ছাড়া ক্যাডার সার্ভিসের ক্ষেত্রে ‘পরীক্ষা ফি’ পুনর্নির্ধারণ করা।

সনি বাংলা ডট কম/-

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

হাম-রুবেলা টিকাদানে রাজশাহী সিটি কর্পোরেশনের লক্ষ্যমাত্রা পূরণ, শতভাগ সফলতা অর্জন

Organize and run a business enterprise uncertainties

Organize and run a business enterprise uncertainties

মহানগরীতে বিশেষ অভিযানে ১৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলসহ গ্রেপ্তার ১৬ জন

ভারত থেকে পাইপলাইনে আসছে আরও ১২ হাজার টন ডিজেল

এসএসসি ২০০৪ ও এইচএসসি ২০০৬ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের রাসিক মেয়রকে সম্মাননা স্মারক প্রদান

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত

রাকসুর সর্বজনীন শিক্ষার্থী সংসদের ১২ দফা ইশতেহার

রাজশাহীতে আরএমপির বৃহৎ ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

ডিসিদের ২৫ দফা নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ