মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাকসুর সর্বজনীন শিক্ষার্থী সংসদের ১২ দফা ইশতেহার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১১:০৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাকসু নির্বাচনের একমাত্র নারী ভিপি প্রার্থী তাসিন খানের নেতৃত্বে সর্বজনীন শিক্ষার্থী সংসদ প্যানেল তাদের ১২ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। সোমবার সিরাজী ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ইশতেহার প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে তাসিন খান জানান, ইশতেহারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জটিল সমস্যা তুলে ধরা হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে সক্ষমতা অনুযায়ী বাস্তবসম্মত, সর্বজনীন ও সমাধানমুখী পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এসব উদ্যোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে বাস্তবায়নের অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

ঘোষিত ১২ দফার মূল প্রতিশ্রুতি:

১. একাডেমিক মাস্টারপ্ল্যান প্রণয়ন।
২. রিসার্চ অ্যান্ড ইম্প্যাক্ট দপ্তর প্রতিষ্ঠা।
৩. ফি পরিশোধে ওয়ান-স্টপ সল্যুশন ব্যবস্থা।
৪. কার্যকর ও শক্তিশালী এলামনাই নেটওয়ার্ক গঠন।
৫. উপাচার্য নির্বাচন ও পরবর্তী রাকসু নির্বাচন স্বচ্ছভাবে আয়োজন।
৬. প্রকৌশল শিক্ষার্থীদের জন্য আইইবি অ্যাক্রেডিটেশন।
৭. ফুড অ্যান্ড পাবলিক হেলথ মনিটরিং গ্রুপ গঠন।
৮. সবার জন্য ইন্সটিটিউশনাল ইমেইল সুবিধা।
৯. রাজনৈতিক প্রভাবমুক্ত ও মাল্টিকালচারাল বিশ্ববিদ্যালয় গঠন।
১০. আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ফোরাম।
১১. বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যোগাযোগ সমন্বয় ব্যবস্থা উন্নয়ন।
১২. পূর্ণাঙ্গ টিএসসিসি (টিচার-স্টুডেন্ট সেন্টার কমপ্লেক্স) বাস্তবায়ন।

তাসিন খান বলেন, “আমাদের লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়কে আধুনিক, স্বচ্ছ এবং সর্বজনীন একটি শিক্ষাঙ্গনে রূপান্তরিত করা। এজন্য আমরা সমাধানমুখী ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ গ্রহণ করব।”

রাকসু নির্বাচন আগামী ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - রাজশাহী