রবিবার , ১৮ মে ২০২৫ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

“টেন্ডারে ‘ছায়া-অংশগ্রহণ’: পলাতক আসামিকে ইজারা দেওয়ায় উত্তাল রাজশাহী”

প্রতিবেদক
sonynews
মে ১৮, ২০২৫ ১১:৩০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে পলাতক আসামিকে বালু মহাল ইজারা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাজশাহীর সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ কর্মসূচি হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ৩৬ জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও অর্থ যোগানের ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি মোখলেসুর রহমান মুকুলকে গোদাগাড়ীর পাঁচটি মৌজায় (দক্ষিণ নির্মল চর, শেখেরপাড়া, এলাহীনগর, চরবার্নিশ ও পদ্মানদী) বালু ঘাট ইজারা দেওয়া হয়েছে।

তারা জানান, মুকুল দীর্ঘদিন ধরে পলাতক থাকা সত্ত্বেও সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে দরপত্র বাবদ অর্থ জমা দেন এবং স্বাক্ষর করেন। অথচ তার বিরুদ্ধে বোয়ালিয়া থানায় বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে এবং তিনি ৫ আগস্টের সহিংস ঘটনারও অন্যতম আসামি।

বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “একজন পলাতক আসামি কীভাবে প্রশাসনিক অনুমোদন পেয়ে কোটি টাকার ইজারায় অংশগ্রহণ করতে পারেন?” এ বিষয়ে আগেও জেলা প্রশাসক বরাবর লিখিতভাবে অভিযোগ ও আবেদন জানানো হয়েছিল। এমনকি মুকুলের বিরুদ্ধে দায়েরকৃত মামলার এজাহার, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনসহ প্রাসঙ্গিক নথিপত্র সংযুক্ত করে তার ইজারা বাতিলের আবেদনও করা হয়েছিল।

তাদের অভিযোগ, জেলা প্রশাসন বিষয়টি আমলে না নিয়ে উল্টো মুকুলকে ইজারা প্রদান করেছে। এতে জনমনে প্রশ্ন উঠেছে, প্রশাসন কি রাজনৈতিক দোসরদের পুনর্বাসনের মাধ্যম হয়ে উঠছে?

বক্তারা আরও দাবি করেন, মুকুলের বিরুদ্ধে ২-৩টি হত্যামামলা ছাড়াও হুন্ডি, স্বর্ণ চোরাচালান, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তারা বলেন, “একজন অধিকারহীন, পলাতক ব্যক্তি কীভাবে ‘ছায়া অংশগ্রহণের’ মাধ্যমে টেন্ডারে অংশ নিতে পারেন?”

মানববন্ধনে বক্তারা দ্রুত মুকুলের ইজারা বাতিল করে নতুন করে দরপত্র আহ্বান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে জেলা প্রশাসক আফিয়া আকতারকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি সাড়া দেননি, ফলে তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদারকরণে রাসিকের ওয়ার্ড পর্যায়ে বিশেষ অভিযান শুরু

রাজশাহীর বাঘায় অস্ত্র ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মতিহারে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহী নগরীতে ট্যাপেন্টাডল সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাসিক মেয়রের সাথে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাসিক মেয়রের সাথে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীতে হাইড্রোগ্রাফিক জরিপ ছাড়াই বালুমহাল ইজারা বিজ্ঞপ্তি, উচ্চ আদালতের স্থিতাবস্থা

রাজশাহী নগরীতে শিবির ও ছাত্রলীগের সংঘর্ষ, ইট পাটকেল নিক্ষেপ

রাজশাহীতে পূর্ণমন্ত্রী দাবিতে জোরালো আলোচনা, প্রত্যাশার কেন্দ্রে মিজানুর রহমান মিনু

চুরি-ছিনতাই হওয়া শতাধিক মোবাইল উদ্ধার করল আরএমপি

চুরি-ছিনতাই হওয়া শতাধিক মোবাইল উদ্ধার করল আরএমপি

The purpose of lorem ipsum is to create a natural looking.