• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
Headline
রাজশাহীতে জেল সুপারদের নেতৃত্ব উন্নয়ন কর্মশালায় পুলিশ কমিশনারের বিশেষ ক্লাস রাজশাহী নগরীতে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, নগদ টাকা ও মোবাইল জব্দ রাজশাহীতে পুকুর ভরাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা ও পুনঃখননের দাবি ফরিদা হত্যা মামলার আরও দুই আসামি গ্রেফতার, ঢাকায়-গাজীপুরে র‌্যাবের যৌথ অভিযান নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: ক্রিকেটে রাজশাহীর বালক দল চ্যাম্পিয়ন, ফুটবলে বালিকা দল রানারআপ আরপিএসএফের সংবর্ধনায় সোহেল: স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রযুক্তিনির্ভর তরুণরাই হবে শক্তি ৪০০ বছরের বটগাছ ঘিরে অপপ্রচারের প্রতিবাদ, মানববন্ধনে স্থানীয়রা রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত

সংঘর্ষের মধ্যে পড়ে আহত সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন

সনি নিউজ / ১৮৫ Time View
Update : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
সংঘর্ষের মধ্যে পড়ে আহত সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন

অনলাইন ডেস্ক: রাজধানীর সেগুনবাগিচায় বিএনপির নেতা-কর্মী ও পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে আহত সাংবাদিক রফিক ভূঁইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২৯ অক্টোবর) ভোরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মরদেহ এখন শমরিতা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চিকিৎসকরা জানান, রফিক ভূঁইয়ার মাথায় মারাত্মক আঘাত লাগে। এতে তার ব্যাপক রক্তক্ষরণ হয়েছে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শমরিতা হাসপাতালের গ্রাহকসেবা কেন্দ্রের কর্মকর্তা আরাফাত বাংলানিউজকে জানান, রফিক ভূঁইয়া নামের এক সাংবাদিককে সকাল ৭টা ৪৪ মিনিটে হাসপাতালের মর্গে আনা হয়েছে। তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল থেকে এখানে আনা হয়।

জানা যায়, শনিবার দুপুরের দিকে রাজধানীর মাদারটেকের বাসা থেকে রিকশায় করে ব্যক্তিগত কাজে প্রেসক্লাবে যাচ্ছিলেন সাংবাদিক রফিক ভূঁইয়া। পথে সেগুনবাগিচা এলাকায় জাতীয় রাজস্ব বোর্ডের পুরোনো ভবনের কাছে পৌঁছালে বিএনপি নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের মাঝে পড়েন। এসময় রিকশা থেকে উল্টে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে তখন হাসপাতালে নেওয়া হয়।

জানা গেছে, প্রবীণ সাংবাদিক রফিক ভূঁইয়া সাংবাদিকতা শুরু করেন চট্টগ্রাম থেকে। সেখানে দৈনিক সমাচারের প্রতিনিধি ছিলেন। এরপর ঢাকায় এসেও বিভিন্ন সংবাদপত্রে কাজ করেছেন। নিজেও একাধিক সংবাদপত্র প্রকাশনার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘদিন কানাডা প্রবাসী থাকাকালীন সেখানেও সংবাদপত্র প্রকাশ করেন।

রফিক ভূঁইয়ার ডিইউজে ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী ও সিনিয়র সদস্য ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, রফিক ভূঁইয়ার বিদেশে অবস্থানরত দুই ছেলে দেশে আসার পথে রয়েছেন। তারা ফেরার পর দাফন করা হবে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত।

রফিক ভূঁইয়ার জন্ম ফেনীর দাগনভূঁইয়ায় ১৯৫১ সালে। দুটি সংসারে ছেলে-মেয়ে ছাড়াও অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন। রফিক ভূঁইয়ার মৃত্যুতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন ও নেতারা শোক জানিয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category