বৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহী জেলা পূর্বের বর্ণাঢ্য র‌্যালি

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ৮:২২ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীসহ সারাদেশে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, সেমিনার, বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারি দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে সংগঠনটি।
রাজশাহী জেলা পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য রেলি সভা সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবিরের রাজশাহী জেলা পূর্বের সভাপতি মোঃ রুবেল আলী বলেন, এদেশে সম্ভাবনায় ভরপুর তারুণ্যের শক্তি আছে। যারা একটি সমৃদ্ধ দেশ, জাতি ও সভ্যতা গড়ে তুলতে পারে। এ জন্য প্রয়োজন দৃঢ়চেতা ও নৈতিকতা সম্পন্ন দেশপ্রেমিক তরুণ সমাজ। কিন্তু জাতি সেই কাঙ্খিত তারুণ্যের উদ্যম থেকে বঞ্চিত। ফলে স্বাধীনতার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও জাতির বহুল প্রত্যাশিত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে তুলা সম্ভব হয়নি।

তিনি বলেন,বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেই নারী নির্যাতন,নেই ইভটিজিং, আমাদের লক্ষ্য সৎ, দক্ষ ও আদর্শিক নাগরিক তৈরির মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ। এ লক্ষ্য পূরণে মহান আল্লাহ তায়ালার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস, সীমাহীন ত্যাগ, সর্বোচ্চ ধৈর্য এবং গঠনমূলক কাজের মাধ্যমে ছাত্র শিবিরের লক্ষাধিক জনশক্তি এগিয়ে চলছে। সময়ের ব্যবধানে ছাত্রশিবির আজ দেশে সর্ববৃহৎ সুশৃঙ্খল ছাত্র সংগঠনে পরিণত হয়েছে। সীমাহীন প্রতিকূলতার মাঝেও আমাদের অবস্থানও সৃদুঢ়। পথচলার পরতে পরতে আমাদের ত্যাগ ও কুরবানির দৃষ্টান্ত জাতির নিকট দৃশ্যমান। হাজারো প্রতিকূলতা, বিপত্তি ও হতাশার মাঝেও আমাদের দৃঢ় পথচলা ও গঠনমূলক কাজ অব্যাহত ছিল। ফলে ছাত্রশিবির তরুণদের মাঝে জাহেলিয়াতের ফিতনায় জর্জরিত সমাজ পরিবর্তনের স্বপ্ন তৈরি করতে সক্ষম হয়েছে। যে স্বপ্ন ইতোমধ্যে ছড়িয়ে গেছে দেশের সকল শ্রেণি-পেশার মানুষের মাঝেও। ফলে শত বাধা সত্ত্বেও ছাত্রশিবির আজ লাখো ছাত্রের প্রিয় ঠিকানা।

তিনি আরোও বলেন, আমাদের মাঝে কোন হতাশা বা ভীতি নেই। বরং আছে সুনির্দিষ্ট উদ্দেশ্যে ও গন্তব্য যেখানে পৌঁছাতে আমরা আত্মবিশ্বাসী। দেশ, জাতি ও ইসলামের প্রশ্নে ছাত্রশিবির সর্বদা ছিল অবিচল ও নিবেদিতপ্রাণ। আমরা দেশের মানুষের স্বপ্ন পূরণ করতে দৃঢ় প্রতিজ্ঞ। মহান আল্লাহ তায়ালার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস আমাদের ভিত্তি। পবিত্র কুরআন আমাদের পথচলার পাথেয়। একইসাথে প্রতিষ্ঠার ৪৮তম বার্ষিকীর দিনে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে অবিচল থাকার দৃঢ় প্রত্যয় ঘোষণা করেন। পাশাপাশি ছাত্রশিবিরের আদর্শিক পথচলায় ছাত্রজনতার আন্তরিক সহযোগিতা আহবান করেন।

উক্ত বর্ণাঢ্য র‌্যালি উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পূর্বের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রব,সভাপতি মোস্তাকুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবু নাঈম,অফিস,সামিম,অর্থ সম্পাদক, রায়হান আলী,দাওয়া,শাহাদাত আলী,প্রকাশনা সম্পাদক,আব্দুল মুমিন সহ রাজশাহী জেলা পূর্বের ছাত্রশিবিরের হাজারোও নেতাকর্মী।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

নতুন মন্ত্রিসভা: বাদ পড়লেন বাঘা বাঘা ১৪ মন্ত্রী

রাবিতে আন্দোলনের অবসান, রাকসু নির্বাচন ঘিরে শঙ্কা কেটে গেল

কুন্তলের সঙ্গে লক্ষ লক্ষ টাকার লেনদেন! ইডিকে তলব

কুন্তলের সঙ্গে লক্ষ লক্ষ টাকার লেনদেন! ইডিকে তলব

বগুড়া ও নওগাঁয় নির্বাচন কার্যক্রম সমন্বয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

কারামুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী

রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী মহানগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আরএমপির ১২ থানার ওসিকে একযোগে বদলি

অভিজ্ঞতা নিতে রাজশাহী সিটি পরিদর্শনে গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ

কার্গো বিমানে রাজশাহীর তাজা মাছ বিদেশে রপ্তানি করা হবে: ভূমিমন্ত্রী মিনু

গণভোটের রায় ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে ১১ দলের বিভাগীয় সমাবেশ