বৃহস্পতিবার , ২৭ জুন ২০২৪ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
জুন ২৭, ২০২৪ ১:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার তানোর উপজেলায় চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যঅব-৫।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে জেলার তানোর থানাধীন লালপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম মোঃ ইকবাল হোসেন (২৬), তানোর থানাধীন লালপুর গ্রামের মোঃ নাসির উদ্দিনের ছেলে।

আজ বৃহস্পতিবার র‌্যাব-৫ সদর দপ্তরের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়,

গত ২০ ফেব্রয়ারি রাত-১১টার দিকেয় গ্রেফতার আসামীসহ অপর আসামীগন তানোর উপজেলা অডিটোরিয়ামে
শহিদ মিনারে ফুল দেওয়ার জন্য একত্রিত হয়। সেখানেই ভিকটিম মোঃ জিয়ারুল ইসলামকে মেরে
ফেলার পরিকল্পনা করে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীসহ এ মামলার অন্যান্য আসামীরা ভিকটিম জিয়ারুলকে মোটরসাইকেলে নারায়ণপুর থেকে বাড়ীর দিকে যেতে দেখতে পেয়ে পিছন থেকে চলন্ত অবস্থায় মাথায় কোপ দেয়। এসময় জিয়ারুল মাটিতে পড়ে গেলে অন্যান্য আসামীরা রড দিয়ে প্রায় ০২-০৩ মিনিট ধরে আঘাত করে। এতে ঘটনাস্থলে জিয়ারুলের মৃত্যু হয়। এঘটনায় জিয়ারুলের পিতা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ ঘটনার
সহিত জড়িত অপর আসামী মোঃ ফরহাদ হোসেন (৩৫)‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। উক্ত আসামী ১৬৪ ধারায় আদালতে জবানবন্দী দিলে হত্যাকান্ডে গ্রেফতারকৃত আসামী মোঃ ইকবালসহ

আরো কয়েকজন আসামীর নাম বেরিয়ে আসে। এরপর থেকেই ধৃত আসামী পলাতক ছিল। র‌্যাব জানায়, অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং আসামিদের সনাক্ত করে গ্রেফতারের জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। আজ বৃহস্পতিবার সকালে তানোর লালপুর এলাকা থেকে ইকবালকে গ্রেফতার করে। হত্যাকান্ডর সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব।

সর্বশেষ - আইন