শনিবার , ১২ জুলাই ২০২৫ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নির্বাচনের আগে যে কোনো মূল্যে পরিস্থিতি স্বাভাবিক করা হবে: উপ-প্রেস সচিব

প্রতিবেদক
sonynews
জুলাই ১২, ২০২৫ ৯:৫৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেছেন, “গণ-অভ্যুত্থানের পর থেকে উদ্ভূত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। নির্বাচনের আগে যে কোনো মূল্যে স্থিতিশীলতা নিশ্চিত করা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।”

শনিবার (১২ জুলাই) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাংবাদিক ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, “ঢাকায় সাম্প্রতিক হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে। ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা তদন্তে আইন-শৃঙ্খলা বাহিনী নিরলসভাবে কাজ করছে।”

সরকারের সর্বোচ্চ পর্যায়ে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “কয়েকদিন আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে—বর্তমানে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। ধাপে ধাপে পরিস্থিতির উন্নয়ন ঘটছে।”

নির্বাচন ঘিরে সরকারের অবস্থান তুলে ধরে উপ-প্রেস সচিব বলেন, “অতীতের বিতর্কিত নির্বাচনগুলোর অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার সরকার একটি গ্রহণযোগ্য, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে দৃঢ়প্রতিজ্ঞ। সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতায়ও আমরা অঙ্গীকারবদ্ধ।”

তিনি বলেন, “নির্বাচনের সংবাদ সংগ্রহে সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা হবে। অতীতে যেসব সমস্যায় সাংবাদিকরা পড়তেন, এবার তা হবে না।”

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার জানান, “সংশ্লিষ্ট সকল মামলা বাতিল করা হয়েছে। নতুন সাইবার নিরাপত্তা আইনে হ্যাকিং সংক্রান্ত ধারা বাদে বাকি সব ধারা জামিনযোগ্য করা হয়েছে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা এবং রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নাটোরে শিশু ধর্ষণের মামলায় শিক্ষকের যাবজ্জীবন

হাসিনাকে আশ্রয় মানবিক দৃষ্টিভঙ্গি থেকে, জানাল ভারত

বাগমারায় বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রচারণায় মাওবাদী সংগঠন

রাজশাহী গোদাগাড়ীতে কোটি টাকা নিয়ে উধাও প্রতারক দম্পতি সুকতারা ও মনিরুজ্জামান

কাশিয়াডাঙ্গায় দখলমুক্ত জমি প্রকৃত মালিককে ফিরিয়ে দিল যুবদল, এলাকায় স্বস্তি

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ: ২২ জন শিক্ষার্থী আটক

দেড় বছরেও চালু হয়নি রাজশাহী সাধারণ গ্রন্থাগার: ঐতিহ্য ঝুলছে অনিশ্চয়তায়

আপত্তিকর ভিডিও ভাইরাল: দুর্নীতি, নারী কেলেঙ্কারি ও মানি লন্ডারিং মামলার আসামি হয়েও বহাল আরডিএ প্রকৌশলী কামরুজ্জামান

উচ্চ আদালতের আদেশ অমান্যের অভিযোগ বিএমডিএর বিরুদ্ধে

রাজশাহীতে বজির দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে পেঁয়াজের দাম