বুধবার , ৭ ফেব্রুয়ারি ২০২৪ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের উদ্যোগে শুরু হতে যাচ্ছে উদ্যোক্তা মেলা  

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ৭, ২০২৪ ৪:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের উদ্যোগে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী সার্বজনীন উদ্যোক্তা মেলা। আগামী ৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।

প্রতিদিন বেলা ১১ থেকে রাত ১১টা পর্যন্ত মেলা প্রাঙ্গন দর্শকদের জন্য খোলা থাকবে। তবে মেলার উদ্বোধন করা হবে ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টায়। আর ১১ ফেব্রুয়ারি রাতেই এ মেলার সমাপনী অনুষ্ঠান হবে। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাতে নগরীর সিএণ্ডবি মোড় এলাকায় অবস্থিত গ্র্যাণ্ড রিভার ভিউ হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে অনুষ্ঠিতব্য এ মেলার সার্বিক দিক তুলে ধরে লিখিত বক্তব্য উপস্থান করেন গ্র্যান্ড রিভার ভিউ হোটেলের স্বত্ত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালক ইসফা খাইরুল হক শিমুল।

সংবাদ সম্মেলনে বলা হয়, রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থান থেকে নিজ হাতে তৈরি পণ্যের সমাহার নিয়ে উদ্যোক্তারা এ মেলায় আসছেন। হোটেলটির ১১ তলায় এ মেলার আয়োজন করা হয়েছে। এতে ১৮ থেকে ২০টি স্টল স্থান পাচ্ছে।

হোটেলটির ব্যবস্থাপনা পরিচালক ইসফা খাইরুল হক শিমুল বলেন, রাজশাহীর উদ্যোক্তাদেরকে আরো একধাপ এগিয়ে নিতে হোটেলটির উদ্যোগে এ মেলার আয়োজন। যাতে করে নতুন উদ্যোক্তারা অনুপ্রাণিত হন এবং রাজশাহীতে আরো নতুন উদ্যোক্তার সৃষ্টি হয়।

তিনি জানান, গ্র্যান্ড রিভার ভিউ উদ্যোক্তা মেলায় ক্রেতাদের জন্য থাকবে বিশেষ ও নিত্যনতুন অফার এবং মূল্যছাড়। এছাড়া কিছু উদ্যোক্তা স্টলে থাকছে খাদ্য পণ্য, হস্ত শিল্প, বিভিন্ন ধরণের হাতে তৈরি পোশাক, ফিশিং পণ্য ও রকমারি পণ্যের বিপুল সমাহার।

তিনি আরো জানান, গ্র্যান্ড রিভার ভিউ হোটেল বিশ্ব মানের হোটেল হিসেবে এরই মধ্যে বাংলাদেশে সুনাম অর্জন করেছে। আমাদের বিশ্বমানের সেবাগুলোকে আরো উন্নত করতে হোটেলের সাথে একটি বিশ্বমানের মাল্টি কুইজইন ফাইন ডাইন রেস্টুরেন্ট, কফিসপ, ব্যাংকুয়েট হল, ফুড কোর্ট, সুইমিংপুল, জিমনেসিয়াম, স্পা ও সিনেপ্লেক্স যুক্ত করা হয়েছে। উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে রাজশাহীসহ সারাদেশের উন্নয়ন সহযোগী সবাইকে আমরা আমাদের মেলা প্রাঙ্গনে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মেলা শেষে উদ্যোক্তাদের অনুপ্রেরণা যোগাতে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হোটেলটির দু’জন সিনিয়র এক্সিকিউটিভ (সেলস এণ্ড মার্কেটিং) নাইম আহমেদ ও মো: কামরুজ্জামান।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

যেখানে দাফন করা হচ্ছে মওলানা দেলাওয়ার হোসেন সাঈদীকে

আমেরিকার মুখে কঠিন থাপ্পড় দিয়েছে ইরান: খামেনি

চন্দ্রবোড়া সাপের ছোবল খেয়ে সাপ নিয়ে হাসপাতালে কৃষক!

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?

শান্তিতে নোবেলের জন্য রায়ান সাদী কীভাবে ‘মনোনীত’?

আদালতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় পা হারাতে বসেছেন লাভলী আক্তার শিল্পী

নগরীর অটোরিক্সা, চার্জার রিক্সা, চার্জার ভ্যান গ্যারেজ মালিকগণের জন্য বিশেষ বিজ্ঞপ্তি

মহিষের ধাক্কা, ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের ইঞ্জিনের অংশ

মহিষের ধাক্কা, ভাঙল বন্দে ভারত এক্সপ্রেসের ইঞ্জিনের অংশ

মাদরাসা শিক্ষার্থীর মুখে হাসি ফুটালেন আরএমপি’র সার্জেন্ট রাশিদুল

বিএনপির সমাবেশে পরিকল্পিত হামলার ঘটনায় রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের নিন্দা ও প্রতিবাদ

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে উৎসব ও কর্মসূচির সমারোহ!