মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গভীর রাতে রাজধানীতে বাস ও প্রাইভেটকারে আগুন 

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১১, ২০২৫ ৯:৪৪ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: রাজধানীতে গভীর রাতে একাধিক বাস ও প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে, উত্তরা খালপাড়ে রাইদা পরিবহনের একটি বাসে, যাত্রাবাড়ীতে রাইদা পরিবহন নামের আরেকটি বাসে এবং ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১০ নভেম্বর) দিবাগত গভীর রাতে এসব আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান হোসেন জানান, রায়েরবাগে রাজধানী পরিবহনের একটি বাসে ১২টা ৫৪ মিনিটে আগুনের খবর আসে। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরপর রাত ২টা ৮ মিনিটে যাত্রাবাড়ীতে রাইদা পরিবহনে আগুনের সংবাদ আসে। দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আড়াইটার মধ্যে আগুন নির্বাপণ করে।

পরে রাত ২টা ৩৫ মিনিটে ১০০ ফিট রোড সংলগ্ন বসুন্ধরা গেট এলাকায় একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
সর্বশেষ ভোর ৪টায় উত্তরা সোনারগাঁও জনপদের খালপার এলাকায় রাইদা পরিবহনের আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে ঘটনাস্থলে পৌঁছে ৪টা ২০ মিনিটে আগুন নির্বাপণ করে ফায়ার সার্ভিস।

এর আগে, রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতা সামনে একটি গাড়িতে আগুন দেওয়া হয় আরো রাজধানী বিভিন্ন এলাকায় আগুন দেয়া হয়েছে আমাদের কাছে খবর এসেছে সারা ঢাকা শহর একটি আতঙ্কিত কাজ করতেছি বলে জনগণ জানিয়েছে

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আরডিএ চেয়ারম্যানের সঙ্গে এমপি আবু সাইদ চাঁদের সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন পরিকল্পনায় সমন্বয়ের ওপর গুরুত্ব

রাবি লাইব্রেরিতে রাকসু-শিবির নেতাদের হামলার অভিযোগ, তিন শিক্ষার্থী গুরুতর আহত

রাজশাহীতে বিএনপির পলিসি ডায়ালগ: শিক্ষার্থীদের সঙ্গে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে খোলা আলোচনা

রাজশাহীর গোদাগাড়ীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

রাজশাহী নগরীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মধ্য রাতে মিষ্টির কারখানায় বুলডোজার হামলা

রাজশাহীতে ভাইয়ের শ্বাশুড়ির মামলায় তোলপাড়: “রাজনৈতিক হয়রানি ও পারিবারিক ষড়যন্ত্র” দাবি শিশিলের

রাজশাহীতে ছেলের মারধরে মায়ের মৃত্যু: দেখতেও আসেনি কেউ

রাসিক মেয়র লিটনকে শালীনতা বিবর্জিত পত্র দিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান

রাসিক মেয়র লিটনকে শালীনতা বিবর্জিত পত্র দিয়েছেন শিক্ষা বোর্ড চেয়ারম্যান