• সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Headline
নগরীতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যাবসায়ী গ্রেফতার বাংলাদেশ পুলিশ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন স্বরাষ্ট্র মন্ত্রী চন্দ্রিমায় পুলিশের অভিযানে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ চোর গ্রেপ্তার শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মতিহারে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রাবি ছাত্রদলের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ছয় মাসের প্রশিক্ষণ শেষে কর্মজীবনে ৫৮ সহকারী পুলিশ সুপার নানা আয়োজনে অনুষ্ঠিত হলো আরইউজের ‘ফ্যামিলি ডে-২০২৬ একই জমিতে একাধিক লাইসেন্স, ফিল্ড কানুনগো মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

আরএমপির অভিযানে ফেন্সিডিল, ট্যাপেন্টাডল ও চোলাই মদসহ গ্রেফতার ৮

সনি নিউজ / ১৪০ Time View
Update : বুধবার, ৩১ জানুয়ারি, ২০২৪
আরএমপির অভিযানে ফেন্সিডিল, ট্যাপেন্টাডল ও চোলাই মদসহ গ্রেফতার ৮

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে পুলিশের পৃথক অভিযানে ফেন্সিডিল, ট্যাপেন্টাডল ও চোলাই মদসহ ৮জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালায় থানা ও গোয়ন্দো পুলিশ।

এরমধ্যে মহানগরীর রাজপাড়া,বোয়ালিয়া ও কাটাখালী থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৯৪ বোতল ফেন্সিডিল, ২৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫ লিটার চোলাই মদসহ ৮ ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কাটাখালী থানা পুলিশ।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মো: সোহাগ (২২), মো: ইব্রাহীম শেখ (২০), শ্রী সুবাস কুমার (১৯), মো: সবুজ আহম্মেদ (২৪), মো: খাইরুল ইসলাম লিটন(৩১), মো: রুহুল আমিন (২৬), মো: সায়িদ হোসেন (২৩) ও মো: রতন আলী (৩৫)।

জানা যায়, গতকাল সোমবার রাত সোয়া ৯ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ মহানগর এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করছিলো। এসময় তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন রাজপাড়া থানার কোর্ট বুলনপুর নিচপাড়া নদীর ধারে দুই ব্যক্তি ফেন্সিডিল বিক্রির জন অবস্থান করছে।

উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশের ওই দল রাত সাড়ে ৯ টায় রাজপাড়া থানার কোর্ট বুলনপুর নিচপাড়া নদীর ধারে অভিযান পরিচালনা করে আসামি মো: সোহাগ ও মো: ইব্রাহীম শেখকে গ্রেফতার করে। এসময় আসামিদের কাছ থেকে ৪৯ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।

অপর অভিযানে এসআই মো: আশরাফুল ইসলাম ও তাঁর টিম একই দিন সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজারে অভিযান পরিচালনা করে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ আসামি শ্রী সুবাস কুমার ও মো: সবুজ আহম্মেদকে গ্রেফতার করে এবং এসআই মো: মিজানুর রহমান সরকার ও তাঁর টিম রাত সোয়া ১০ টায় বোয়ালিয়া থানার কয়েরদাঁড়া বিলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ পিস ট্যাপেন্টাডলসহ আসামি মো: খাইরুল ইসলাম লিটন ও মো: রুহুল আমিনকে গ্রেফতার করে এবং এসআই মো: লোকমান হোসাইন ও তাঁর টিম রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়ায় অভিযান পরিচালনা করে আসামি মো: সায়িদ হোসেনকে ২৫ লিটার চোলাইমদসহ গ্রেফতার করে ।

এছাড়াও নগরীর কাটাখালী থানার অফিসার ইনচার্জ মো: তৌহিদুর রহমানের নেতৃত্বে এসআই সুমন কুমার সাহা ও তাঁর টিম রাত পৌনে ১০ টায় কাটাখালী থানার চৌমহনী বাজার চার রাস্তার মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামি মো: রতন আলীকে ৪৫ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে নগরীর রাজপাড়া, বোয়ালিয়া ও কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category