শনিবার , ১ নভেম্বর ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাগমারায় হিন্দু পরিবারের ওপর হামলার অভিযোগ জামায়াত কর্মীর বিরুদ্ধে

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১, ২০২৫ ৯:৩৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাগমারায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে হিন্দু পরিবারের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে জামায়াতের স্থানীয় এক কর্মীর বিরুদ্ধে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ঘটনাটি ঘটেছে প্রায় এক সপ্তাহ আগে, বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার জেলেপাড়া এলাকায়। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে।

ভুক্তভোগী উত্তম কুমার দাস থানায় লিখিত অভিযোগ দিয়ে জানান, গত ২১ অক্টোবর দুপুর দেড়টার দিকে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ মেহেদি খাঁর নেতৃত্বে কয়েকজন তাঁদের বাড়িতে হামলা চালায়। এ সময় তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করা হয়। মেয়েও বাধা দিতে গেলে হামলাকারীরা তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করে। পরে তাঁরা বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

উত্তম কুমারের অভিযোগ, প্রভাবশালী মেহেদি খাঁ তাঁদের উচ্ছেদ করে জমি দখলের জন্যই হামলা চালান এবং বর্তমানে তিনি তাঁদের ওপর ভয়ভীতি দেখাচ্ছেন। এতে তিনি ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।

অভিযুক্ত মেহেদি খাঁ তাহেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ফেসবুকে ভাইরাল ভিডিওর সঙ্গে দেওয়া পোস্টে তাঁকে জামায়াতে ইসলামী তাহেরপুর পৌর শাখার ৩ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। তবে জামায়াতের উপজেলা শাখা এ দাবি অস্বীকার করেছে।

বাগমারা উপজেলা জামায়াতের সেক্রেটারি অহিদুল ইসলাম বলেন, “ঘটনাটি আমাদের নজরে এসেছে, তবে মেহেদি খাঁর বর্তমানে কোনো সাংগঠনিক পদ নেই। তিনি সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।”

তবে স্থানীয় জামায়াতের নেতারা জানিয়েছেন, মেহেদি খাঁকে গত বছরের ৫ আগস্টের পর মৌখিকভাবে ৩ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি হিসেবে ঘোষণা দেওয়া হলেও তিনি নিষ্ক্রিয় থাকায় লিখিতভাবে পদ দেওয়া হয়নি।

এদিকে, গত বৃহস্পতিবার বাগমারা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক বাবু তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “জামায়াতের স্থানীয় সেক্রেটারির হাতে এক হিন্দু নারীর ওপর নির্যাতনের দৃশ্য আমরা সবাই দেখেছি। এটি ন্যক্কারজনক ও সাম্প্রদায়িক আচরণ, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”

এলাকাবাসীর কয়েকজনও হামলার ঘটনাটি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, অভিযুক্ত মেহেদি খাঁ স্থানীয়ভাবে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং নিজেকে ওই ওয়ার্ডের সেক্রেটারি পরিচয় দিয়ে থাকেন। জমিজমা নিয়ে হিন্দু পরিবারের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিরোধ চলছিল।

অভিযোগের বিষয়ে মেহেদি খাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। ফলে তাঁর বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

তাহেরপুর পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই সোহায়েল রানা বলেন, “ঘটনাটি তদন্তাধীন। আগামীকাল শনিবার উভয় পক্ষকে নিয়ে বসে স্থানীয়ভাবে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হবে।”

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পবার হরিপুরে কাবিটা-কাবিখা প্রকল্পে অনিয়মের অভিযোগ: দায়সারা কাজ করে অর্থ উত্তোলনের দাবি, ক্ষুব্ধ স্থানীয়রা

গুমের শিকার পারভেজ কন্যা নিধি’র বক্তব্য শুনে কাঁদলেন তারেক রহমান

পাকিস্তানের প্রশংসা করল যুক্তরাষ্ট্র, কূটনৈতিক অস্বস্তিতে ভারত

​​​​​​রাজশাহীর বোয়ালিয়া, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানায় ৩টি নতুন গাড়ি হস্তান্তর

বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের রাজশাহী মহানগরীর শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন

রাজশাহী নগরীতে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

রাজশাহীতে এসএসসি পরীক্ষা ঘিরে প্রস্তুতি: কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভা

রাজশাহীতে বাবলাবন গণহত্যা দিবস পালন

Royal Enfield Classic 350 And The Classic 500.

গ্রাম আদালতের বৈঠকে সাংবাদিককে মারধরের অভিযোগ