বুধবার , ৫ অক্টোবর ২০২২ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইউক্রেনের চার অঞ্চলকে অন্তর্ভুক্তির বিলে সই পুতিনের

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৫, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ

ইউক্রেনের চার অঞ্চলকে অন্তর্ভুক্তির বিলে আনুষ্ঠানিকভাবে সই করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন ও পশ্চিমাদের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসার পরও তিনি এই পদক্ষেপ নিলেন। বুধবার (৫ অক্টোবর) আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এর মাধ্যমে রাশিয়া ওই চার অঞ্চলকে নিজেদের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে নেওয়ার সব আনুষ্ঠানিকতা শেষ করলো।

বুধবার পুতিনের সইয়ের আগে চার চুক্তির বিল রাশিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিলের সর্বসম্মত সমর্থন লাভ করে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্র পরিচালিত টেলিভিশন নেটওয়ার্ক আরটি।

তাছাড়া সোমবার পার্লামেন্টের নিম্নকক্ষের অনুমোদন পাওয়ার আগে চারটি চুক্তি রাশিয়ার সাংবিধানিক আদালতে বৈধ হিসেবেও স্বীকৃত হয়।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলকে রাশিয়ায় অন্তর্ভুক্তির ঘোষণা দেন পুতিন। মস্কো থেকে দেওয়া এক ভাষণে এই ঘোষণা দেওয়া হয় ।

ইউক্রেনের লুহানস্ক, দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসনকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত হওয়ার প্রশ্নে গণভোট শুরু হয়েছিল গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর)। পাঁচদিন ধরে চলে এই ভোট। এতে ব্যালটবক্স নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান রাশিয়ার নিয়োগ দেওয়া নির্বাচনী কর্মকর্তারা। গণভোটে ৯৬ শতাংশ মানুষ রাশিয়ায় যোগদানের পক্ষে মত দিয়েছে বলে দাবি করেছে মস্কো। যদিও এই ভোট এবং এর ফলাফল অস্বীকার করেছে ইউক্রেন ও পশ্চিমারা।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

চারঘাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, শিশুসহ নিহত ২ আহত ৪

নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ গ্রেপ্তার ২৬

রাজশাহীতে বালুর দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি, সিন্ডিকেটের অভিযোগে স্থবির উন্নয়নকাজ

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দেওয়া হবে: নানক

তামাক চাষ বন্ধে রাজশাহীতে লফস’র মানববন্ধন

জিয়ার মৃত্যুবার্ষিকীতে তিন দিনের কর্মসূচি ঘোষণা

রাবি ছাত্রদলের উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই: স্মরণ ও প্রত্যয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ৫ বাংলাদেশি আমেরিকানের জয়

ঢাকায় অপহৃত ব্যক্তি, রাজশাহীতে মুক্তিপণ নিতে এসে ৩ অপহরণকারী গ্রেপ্তার

ঢাকায় অপহৃত ব্যক্তি, রাজশাহীতে মুক্তিপণ নিতে এসে ৩ অপহরণকারী গ্রেপ্তার

রাজশাহীতে বিএনপিতে কোনো বিভেদ নেই, নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান মামুনের