মঙ্গলবার , ১২ মার্চ ২০২৪ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে কথিত এনএসআই গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১২, ২০২৪ ৯:০৬ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর বাঘায় এনএসআই কর্মকর্তা পরিচয়ে চাকরি দেয়ার নামে অর্থ আত্নসাৎকারী রিন্টু আলী (৪৫) এক ভুয়া এনএসআই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। তার দেহ তল্লাশী করে কয়েকটি ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড ) জব্দ করেছে পুলিশ। রোববার (১০ মার্চ) রাতে উপজেলার নারায়ণপুর ক্লাব ঘরের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় । সে নাটোর জেলার লালপুর উপজেলার মির্জাপুর গ্রামের আহসান আলীর ছেলে ।

পুলিশ জানায়, এনএসআই নামে পরিচিত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার নামে ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) তৈরী করে একই উপজেলার গন্ডবিল গ্রামের আব্দুল গাফ্ফারের ছেলে রেজাউল করিম (২২)এর নিকট থেকে গত সপ্তাহে নগদ ১ লক্ষ টাকা হাতিয়ে নেন রিন্টু আলী (৪৫)। পরে তার দাবির আরো দুই লক্ষ টাকা নেওয়ার জন্য রাজশাহীর বাঘা উপজেলার নারায়ণপুর ক্লাব ঘরের সামনে ডেকে নেন রেজাউল করিম।

রেজাউল করিম জানান,তার আচরণে সন্দেহ হওয়ায় স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রতারণার দায়ে রেজাউল করিমের মামলায় তাকে গ্রেপ্তার করে সোমবার (১১ মার্চ) দুপুরে তাকে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত রিন্টু আলী ভ’য়া পরিচয়ে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। সে মুলত: ঢাকার কেয়া কসমেটিক কম্পানির ফ্লোর ম্যানেজার পদে চাকরি করেন বলে জানান ওসি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত
স্বামী-ছেলে মিলে করেছে গণধর্ষণ', রাষ্ট্রপতির কাছে মৃত্যুর আবেদন নির্যাতিতার

স্বামী-ছেলে মিলে করেছে গণধর্ষণ’, রাষ্ট্রপতির কাছে মৃত্যুর আবেদন নির্যাতিতার

সাংগঠনিক শক্তি জানান দিতে চায় বিএনপি

সাংগঠনিক শক্তি জানান দিতে চায় বিএনপি

গায়ানাকে প্লে-অফে তুলে ম্যাচসেরা সাকিব

নগরীর শিরোইল কলোনিতে ঢিল আতঙ্কে রাতের ঘুম উড়ে গেছে স্থানীয়দের

বাংলাদেশে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ শুরু

রাজশাহীতে ২০০ গ্রাম হেরোইনসহ দম্পতি গ্রেফতার

সাবেক সকল শিক্ষার্থীদের এক প্লাটফর্মে যুক্ত করবে রুয়েটের এ্যলামনাই ওয়েবসাইট

রাজশাহীতে একই পরিবারের চারজনের মৃত্যুর ঘটনায় দুই মামলা

বোনের সহকর্মীকে ফাঁসাতেই সেই ওসিকে ‘ঘুষ’

রাজশাহীতে শিক্ষকদের সংবাদ সম্মেলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার শপথ নিতে হবে