মঙ্গলবার , ১ নভেম্বর ২০২২ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

স্কুলছাত্রের ব্যাগে মিলল কনডম, অতঃপর…

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ১, ২০২২ ৭:৩৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক!; নারায়ণগঞ্জে একটি পার্কে অভিযান চালিয়ে স্কুল ফাঁকি দিয়ে ঘোরাফেরা করায় পাঁচজন কিশোরকে আটক করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরার নেতৃত্বাধীন একটি দল। এ সময় অষ্টম শ্রেণিপড়ুয়া এক ছাত্রের ব্যাগে মিলেছে পাঁচটি কনডম। এ ঘটনায় তাদের অভিভাবকদের ডেকে মুচলেকা নেওয়া হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

মঙ্গলবার (১ নভেম্বর) বিকেলে ফতুল্লা পঞ্চবটির অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে এ অভিযান চালানো হয়।

জানা গেছে, বিকেলে অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে ঘোরাফেরা করছিলেন ওই পাঁচ কিশোর। তাদের দেখে পার্ক কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাদের ব্যাগ তল্লাশি করেন। তল্লাশিতে তাদের ব্যাগে স্কুলড্রেস পাওয়া যায়। এ সময় ৮ম শ্রেণিপড়ুয়া এক ছাত্রের ব্যাগে পাঁচটি কনডম পাওয়া যায়। স্কুলড্রেস পরে পার্কে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় তারা টি-শার্ট পরে প্রবেশ করেন। এ ঘটনায় তাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইসমত আরা জানান, স্কুল চলাকালীন শিক্ষার্থীরা পার্কে আসতে পারবেন না। সন্দেহ হওয়ায় তাদের ব্যাগ তল্লাশি করা হয়। ছাত্রের ব্যাগে কনডম পাওয়া আসলেই বিস্ময়কর। স্কুলশিক্ষক ও অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দিয়েছি।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে নাইসের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসীর অভিযোগ

রাজশাহীর চন্দ্রিমা থানায় ভুয়া এনএসআই গ্রেফতার

শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে রাসিকের ৪৩৮ কেন্দ্রে টিকাদান ক্যাম্পেইন শুরু

শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

রাসিকের শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যরক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীর গোদাগাড়ীতে ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার

কারারক্ষী মনিরুলের কর্মকাণ্ডে অস্বস্তিতে রাজশাহী কারা কর্তৃপক্ষ

চার মাস পর আদিব হত্যা মামলার রহস্য উদঘাটন, ১৪ বছরের কিশোরের স্বীকারোক্তি

নগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার