সোমবার , ১৯ মে ২০২৫ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বালু ও মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে: রাজশাহীতে উপদেষ্টা

প্রতিবেদক
sonynews
মে ১৯, ২০২৫ ১১:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, দেশে বালু ও মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এগুলো বন্ধের ব্যাপারে প্রশাসনকে ১০ দফা স্পষ্ট নির্দেশনা দেয়া আছে। সোমবার রাজশাহীর চারঘাটের বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, এক সময়ের প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে বর্তমান সরকার বদ্ধপরিকর। বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে সমন্বিত পদক্ষেপ নেয়া হচ্ছে। এজন্য ভরাট হয়ে যাওয়া নদের আঠারো কিলোমিটার পুনঃখনন করা হবে এবং নদীর মুখের স্লুইচগেট অপসারণ করা হবে।

তিনি আরও বলেন, পদ্মার পানির নায্য হিস্যা বুঝে নিতেও সরকার কাজ করছে। এ নিয়ে সরকার আন্তরিক। যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে। এ নিয়ে মাঠ পর্যায় থেকে তথ্য-উপাথ্য সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।

এ সময় রাজশাহী পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা ও উপদেষ্টার সফরসঙ্গীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী