সোমবার , ২৬ সেপ্টেম্বর ২০২২ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সৌদি আরবে গায়ক-গায়িকার খোঁজে…

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৬, ২০২২ ৪:২৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক রিয়েলিটি শো ‘আইডল’। টেলিভিশনে সম্প্রচারিত আন্তর্জাতিক প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ‘আইডল’-এর নতুন সংস্করণ ‘সৌদি আইডল’। সৌদি আরবের সরকারি বিনোদন কর্তৃপক্ষ জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) এবং মিডিয়া গোষ্ঠী এমবিসি গ্রুপের যৌথ উদ্যোগে আগামী ডিসেম্বরে এ সংগীত প্রতিযোগিতা শুরু হবে। গত শনিবার (২৪ সেপ্টেম্বর) আয়োজকেরা এ ঘোষণা দিয়েছেন।

জানা গেছে, সৌদির জিইএ এবং এমবিসি গ্রুপের অংশীদারত্বে আন্তর্জাতিক অনুষ্ঠানটি নির্মাণ এবং সম্প্রচার করা হবে। আগামী মাসে অনুষ্ঠানটির চিত্রগ্রহণ শুরু হবে। দুই ভাগে বিভক্ত থাকবে অনুষ্ঠানটি, অডিশন এবং লাইভ শো।

জিইএ’র চেয়ারম্যান তুর্কি আল-শেখ এক টুইটার পোস্টে বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি জিইএ এবং এমবিসি গ্রুপ যৌথভাবে সৌদি আইডলের উদ্বোধন করতে যাচ্ছে। ২০২২ সালের ডিসেম্বরে এ অনুষ্ঠানের যাত্রা শুরু হবে।

নতুন এই অনুষ্ঠানে বিচারক হিসেবে থাকবেন সৌদি গায়ক আসিল আবু বকর, আমিরাতি গায়িকা ও অভিনেত্রী আহলাম, জনপ্রিয় আরব গায়ক আসালা (সিরিয়ান) এবং সুরকার মাজেদ আল-মোহান্দেস।

এমবিসি একটি টুইটারে প্রতিযোগিতায় অংশ নিতে নিবন্ধনের আহ্বান জানিয়ে ওই টুইটার পোস্টে বলা হয়, ‘আপনি কি সুরেলা কণ্ঠস্বরের অধিকারী এবং গান গাইতে পছন্দ করেন? আপনি কি প্রতিযোগিতা পছন্দ করেন এবং প্রচার ও খ্যাতির দুনিয়ায় প্রবেশ করতে চান? তাহলে সবচেয়ে বড় এ সংগীত আয়োজনে অংশ নিন। সুযোগ হারাবেন না। এখনই নিবন্ধন করুন।’

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

কাটাখালির পর এবার তানোর পোষ্ট অফিস থেকে কোটি টাকা গায়েব!

যুদ্ধবিরতি শেষে গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ১০৯

নগরীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

একটি আধুনিক মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় জামায়াত

ছাত্র আন্দোলনে হত্যার তদন্ত শিগগির শুরু করবে জাতিসংঘ

খুলনায় কাফনের কাপড় পাঠিয়ে ১২ শিক্ষক-কর্মচারীকে হুমকি

“মাদকের গডফাদারের সঙ্গে সাংবাদিকের বৈঠক, কী ছিল আলোচনার বিষয়?”

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় চন্দ্রিমা থানা বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

নওগাঁর গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাত করে পালিয়ে থাকা মূলহোতা গ্রেফতার

ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ