Tuesday , 1 November 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে দুই বস্তা ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
November 1, 2022 9:36 am
রাজশাহীতে দুই বস্তা ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর চারঘাট উপজেলায় ৩৪৪ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ী বাটিকামারী গ্রামের ইমদাদুল হক ছেলে ইমরান আলী (১৯)। মঙ্গলবার দুপুরে র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, ইউসুফপুর ফুৎকী পাড়া এলাকার একটি কলা বাগানের ভিতর মাদক ব্যবসায়ী ইমরান আলীসহ আরও একজন ফেনসিডিল নিয়ে অবস্থান করছিল।  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করলেও অপর একজন কৌশলে পালিয়ে যায়। এসময় দুটি বস্তায় থাকা ৩৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে র‌্যাব।

আটক ইমরান আলী র‌্যাবকে জানায়, সে এবং পলাতক আসামীসহ দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে ভারতীয় ফেনসিডিল চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে এবং চারঘাটের বিভিন্ন স্থানে খুচরা এবং পাইকারি বিক্রি করে।

আটককৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে চারঘাট মডেল থানায় একটি মামলা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন