সোমবার , ১৬ মার্চ ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাসিক প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন মাহফুজুর রহমান রিটন

প্রতিবেদক
sonynews
মার্চ ১৬, ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। সোমবার দুপুরে নগর ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার আ.ন.ম. বজলুর রশীদের কাছ থেকে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দুপুর ২টার দিকে নগর ভবনের প্রশাসকের কক্ষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে দায়িত্ব হস্তান্তর করা হয়। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী ও বিএনপির নেতাকর্মীরা ফুলের তোড়া দিয়ে নবনিযুক্ত প্রশাসককে শুভেচ্ছা জানান।

এর আগে দুপুর ১২টার দিকে মাহফুজুর রহমান রিটন রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.)-এর মাজার জিয়ারত করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

নতুন প্রশাসকের দায়িত্ব গ্রহণকে ঘিরে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী এবং রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

দায়িত্ব গ্রহণের পর মাহফুজুর রহমান রিটন বলেন, “আমি আপনাদের প্রশাসক হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চাই। ঈদের আগে ঈদের নামাজের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা আমার প্রথম কাজ।”

তিনি বলেন, “বর্তমানে নগরীর অনেক জায়গা অপরিচ্ছন্ন রয়েছে। ঈদের আগে নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

নবনিযুক্ত প্রশাসক আরও বলেন, “নগরীতে মশার উৎপাতও বেড়েছে। ইনশাআল্লাহ মশা দমনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে নগরীর চলমান উন্নয়নমূলক কাজগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে।”

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিধিবহির্ভূতভাবে খোলা কিছু শাখা বিলুপ্ত করায় চাকরি হারালেন রাসিকের ১২০ কর্মচারী

কনকনে শীতে সড়কে ছোট ভাইকে আগলে রাখে বোন, মিলল চাঞ্চল্যকর তথ্য

রাজশাহীতে প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ রুয়েট ছাত্রী

রাজশাহীতে প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ রুয়েট ছাত্রী

রাজশাহীতে ভল্ট থেকে উদ্ধার হলো বিপুল পরিমণ মাদক, স্বর্ণালংকার ও নগদ টাকা, আটক ১

স্যাংশন নিয়ে আওয়ামী লীগের একটা পশমও ছেড়া যাবে না, যুবলীগের সম্মেলনে মেয়র লিটন

Fashion is a popular aesthetic.

অনিয়ম ও দুর্নীতির প্রমাণ: রাজশাহীতে ঠিকাদারের লাইসেন্স বাতিল

গোদাগাড়ীতে আড়াই কোটি টাকার হেরোইন ও মদসহ গ্রেফতার ২

গোদাগাড়ীতে আড়াই কোটি টাকার হেরোইন ও মদসহ গ্রেফতার ২

চারঘাটে ৩ ছিনতাইকারি গ্রেফতার, ধারালো অস্ত্র উদ্ধার

চারঘাটে ৩ ছিনতাইকারি গ্রেফতার, ধারালো অস্ত্র উদ্ধার