Thursday , 15 August 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৪ দফা দাবিতে বিএমডিএ কার্যালয় ঘেরাও, ২৪ ঘণ্টার আলটিমেটাম

প্রতিবেদক
সনি নিউজ
August 15, 2024 6:37 am

স্টাফ রিপোর্টার:  চার দফা দাবি আদায়ে রাজশাহীতে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) প্রধান কার্যালয় ঘেরাও করেছেন কর্মচারীরা। বুধবার (১৪ আগস্ট) দুপুরে নির্যাতিত ও বৈষম্যের শিকার সাধারণ কর্মচারীদের ব্যানারে বিএমডিএর নির্বাহী পরিচালক (ইডি) শফিকুল ইসলামের কার্যালয় ঘেরাও করেন তারা।
এসময় কর্মচারীরা দাবি আদায়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে বৃহত্তর কর্মসূচি ঘোষণার হুসিয়ারি দেন কর্মচারীরা।
চার দফা দাবির মধ্যে রয়েছে- দীর্ঘ ১৮-২০ বছর ধরে কিছু কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি ও স্বজনপ্রীতির মাধ্যমে প্রধান কার্যালয়েই অবস্থান করছেন। তাদেরকে ১৫ আগস্টের মধ্যে প্রধান কার্যালয় থেকে বদলী করতে হবে।
একইসঙ্গে তাদের বিরুদ্ধে যেসব দুর্নীতির অভিযোগ রয়েছে তার তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে; মিথ্যা অভিযোগে সাধারণ কর্মচারীদের নিজ এলাকা থেকে ঠাকুরগাঁও, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, নীলফামারীসহ বিভিন্ন জেলায় বদলী করা হয়েছে। তারা ১৮-২০ বছর ধরে সেসব স্থানে কর্মরত রয়েছেন। তাদেরকে অবিলম্বে প্রধান কার্যালয়ে ও নিজ নিজ এলাকায় বদলীর ব্যবস্থা করতে হবে; কিছু পদে চলতি দায়িত্বে পদোন্নতি দেয়া হলেও নিয়মিতকরণ করা হয়নি এবং জেষ্ঠ্য কর্মচারীকে বাদ দিয়ে ঘুষ গ্রহণের মাধ্যমে জুনিয়র কর্মচারীকে পদোন্নতি দেয়া হয়েছে। আবার একই ব্যক্তি স্বল্প সময়ের ব্যবধানে একাধিক পদোন্নতি নিয়েছেন। এসব বিষয়গুলো বাতিল করতে হবে; এবং অতি দ্রুত অর্গানোগ্রামসহ জনবল কাঠামো অনুমোদনের ব্যবস্থা করতে হবে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন ভান্ডার রক্ষক মো: নূরুজ্জামান ইসলাম। এসময় অন্যদের মধ্যে কর্মচারী আহসান উল্লাহ, আব্দুল আলীম, ইয়াসিন আলী, রাসেল মোস্তফা, আব্দুস ছালাম, নূর আমিন সহ রাজশাহী বিভাগের বিভিন জোনে কর্মরত কর্মচারী। কর্মচারীরা সিন্ডিকেটের বলয় থেকে বিএমডিএ’কে বেরিয়ে আসার আহবানও জানান।
তারা বলেন, বিএমডিএর নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম কর্মচারীদের দাবি সমূহ বাস্তবায়ন করা হবে বলে আশ^স্ত করলেও নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। তবে এ ব্যাপারে বিএমডিএর নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম গণমাধ্যমের সাথে কোনো কথা বলেননি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

রাজশাহীতে অপহৃত শিশুকন্যাকে ফেরত চেয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবা

Working Together to Make Investments

জনিকে চন্দ্রিমা থানা বিএনপির সদস্য সচিব নির্বাচিত করায় রেল অঙ্গনে মিস্টি বিতরণ

পালটা হামলার শঙ্কায় খাবার ও পানি মজুত করছে ইসরাইলিরা

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি// কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?

সাংবাদিক জিয়ার মামা ও মইন’র চাচা আবু সাঈদ মাস্টার আর নেই

বাসের সাথে মাইক্রবাসের সংঘর্ষ নিহত ১৩

মোবাইলে একাধিক নারীর গোপন ভিডিও, ব্ল্যাকমেইলের অভিযোগ

গাজায় হামলা বন্ধের দাবিতে নিউইয়র্কে ইহুদি সংগঠনের বিক্ষোভ