মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

গাজায় গণহত্যার বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিবাদ বিক্ষোভ”

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৮, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করেছে।মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্রদলের নেতাকর্মীরা কালো কাপড় বেঁধে অংশগ্রহণ করেন।সমাবেশ শেষে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এবং ইসরায়েলী পণ্য বর্জনের দাবি তুলেন বক্তারা। তারা বলেন, “গাজায় ইসরায়েলের আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ করতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

প্রতিবাদীরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছ থেকে দ্রুত পদক্ষেপের প্রত্যাশা করেছেন।

সর্বশেষ - আইন