মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

জুলাই সনদের কথা বলা মানে ফ্যাসিবাদের ভাষায় কথা বলা: রিজভী

প্রতিবেদক
sonynews
নভেম্বর ১১, ২০২৫ ৪:০০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “জুলাই সনদ বাস্তবায়ন না হলে ২০২৯ সালে নির্বাচন হবে—এ কথা যারা বলছেন, তারা আসলে ফ্যাসিবাদের কণ্ঠস্বর উচ্চারণ করছেন।”

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রিজভী আরও বলেন, “বাংলাদেশ ব্যাংকের টাকা, পদ্মা সেতুর টাকা, ফ্লাইওভারের টাকা সবকিছুর টাকা এখন আওয়ামী লীগের হাতে। সেই টাকা দিয়েই তারা দেশে নাশকতা তৈরি করে চোরা রাস্তা বানাচ্ছে। এমনকি নাশকতা সৃষ্টির জন্য ভারত থেকে অডিও বার্তা পাঠাচ্ছেন শেখ হাসিনা।”

তিনি অভিযোগ করেন, “প্রশাসন বিএনপি বা ছাত্রদলের কাউকে দেখলেই হামলে পড়ছে। পলাতক নেতারা কখনও সুস্থ চিন্তা করতে পারে না, তারা একটার পর একটা কুচিন্তা ও ষড়যন্ত্র করতেই ব্যস্ত। আমরা ড. ইউনুসকে বলেছি—যারা দোসর আছে, তাদের বিষয়ে সতর্ক থাকতে; কিন্তু তারা সামগ্রিকভাবে সেটা পারেননি।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক রাকসু নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, “রাকসু নির্বাচন নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এখন সহাবস্থানের পরিবেশ তৈরি হয়েছে যা গত ১৬-১৭ বছরে দেখা যায়নি। ফ্যাসিবাদের ছোবলে বিশ্ববিদ্যালয়গুলোও আক্রান্ত হয়েছিল, যেখানে ছাত্রদল সহপাঠীদের সঙ্গে বসতেও পারত না।”

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রদলের কেন্দ্রীয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

প্রতিশোধের শিকার ওয়াজেদ আলী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

রাজশাহীতে ১০টি ওয়ান শুটারগানসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রাবি শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ

মিছিল থেকে রাবি শিক্ষার্থীদের আটকের চেষ্টা, শিক্ষকদের বাধার মুখে আটক করতে পারেনি পুলিশ

সমালোচনা, অতঃপর অভিনন্দন

বিএনপির দুঃস্বপ্ন কখনো পূরণ হবে না’ খায়রুজ্জামান লিটন

ভাইরাল হওয়ার নেশায় বিদেশি পর্যটকদের বিব্রত, সমালোচনায় কনটেন্ট ক্রিয়েটররা

রাজশাহী মহানগরীতে মাদকসহ ৪ ব্যবসায়ী গ্রেপ্তার

আরএমপির অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কাশ্মীরে হামলা নিয়ে ভারতীয় মিডিয়ার মিথ্যাচার ফাঁস