Friday , 7 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ অস্ত্র ব্যাবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
October 7, 2022 9:14 am
রাজশাহীতে র‌্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ অস্ত্র ব্যাবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে গান পাউডার ও বিপুল পরিমান আগ্নেয়াস্ত্রসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৭ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কাটাখালি থানাধীন কাপাশিয়া পাহাড়পুর এলাকার মোঃ আব্দূল মতিনের ছেলে আতিকুর রহমান আতিক (৩৫) , মতিহার থানাধীন চরকাজলা এলাকার ঝড়ুর ছেলে মোঃ শাহীন আলী (২৫) ও একই থানার ধরমপুর পূর্বপাড়া এলাকার মোঃ নেকছার আলীর ছেলে মোঃ শহিদুল (২৬)।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫, এর কনফারেন্স রুমে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রিয়াজ শাহরিয়ার এ কথা বলেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কাপাশিয়া পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি একশ গ্রাম গান পাউডার, বোমা তৈরীর স্প্লীন্টার, বল, তারকাটা, চারটি বিদেশী রিভলবার, তিনটি পিস্তল, ম্যাাগাজিন ও গুলিসহ শীর্ষ অস্ত্র কারবারি আতিকুর রহমানসহ তার দুই সহযোগী গ্রেফতার করা হয়।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অজ্ঞাত স্থান থেকে তানজিম ও আব্দুর রহিম নামের দুই ব্যক্তি গ্রেফতারকৃতদের এই অস্ত্র ও বোমা তৈরীর সরজ্ঞাম সরবরাহ করেছে। তাদের রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা ছিলো বলেও জানান র‌্যাব অধিনায়ক।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত