• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline
রুয়েটে যোগদান করলেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো. আখতার হোসেন রাজশাহীতে পদ্মা নদীতে নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল রুয়েটে এমএসই ডে অনুষ্ঠিত রাজশাহীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩ জনের সাজা বেসরকারিকরণ হলে বাড়বে বিদ্যুতের দাম, কমবে সেবার মান: বিদ্যুৎ শ্রমিক ফেডারেশন রাজশাহী নগরীতে পরিত্যক্ত বাড়িতে র‌্যাবের অভিযান, ম্যাগাজিন-গুলিসহ বিপুল আলামত উদ্ধার বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করছেন এনজামুল হক সৈকত রাবি লাইব্রেরিতে রাকসু-শিবির নেতাদের হামলার অভিযোগ, তিন শিক্ষার্থী গুরুতর আহত রুয়েটে প্রো-ভিসি পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মো. আখতার হোসেন ঘাসিগ্রাম ইউপির ১৫টি মসজিদের ইমাম, মোয়াজ্জেম ও খাদেমদের সঙ্গে বিএনপি নেতার মতবিনিময় 

প্রধানমন্ত্রীকে কটূক্তি : মহিলা দল নেত্রী স্মৃতির হাইকোর্টে জামিন

সনি নিউজ / ৬০ Time View
Update : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
প্রধানমন্ত্রীকে কটূক্তি : মহিলা দল নেত্রী স্মৃতির হাইকোর্টে জামিন
প্রধানমন্ত্রীকে কটূক্তি : মহিলা দল নেত্রী স্মৃতির হাইকোর্টে জামিন

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় রাজবাড়ীর মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতিকে (৩৫) অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মো: আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি সাহেদ নুরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিন আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এজে মুহাম্মদ আলী। সাথে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট জামিলা আক্তার, অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা, অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট রাসেল আহমেদ, অ্যাডভোকেট আল ফয়সাল সিদ্দিকী ও অ্যাডভোকেট নজরুল ইসলাম ছোটন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক পোস্ট দেয়ায় রাজবাড়ীর মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক সামসুল আরেফিন চৌধুরী রাজবাড়ী সদর থানায় মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, সোনিয়া উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করেন।

তার সেই অভিযোগের ভিত্তিতে গত ৪ অক্টোবর রাতে স্মৃতিকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠান। এরপর তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান।

জানা যায়, সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী জেলা মহিলা দলের একজন কর্মী এবং ‘রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা। তিনি দুই সন্তানের জননী। তার স্বামী খোকন আহমেদ সৌদি প্রবাসী।

সনি বাংলা ডট কম/ইআবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category