বুধবার , ১২ ফেব্রুয়ারি ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্টে ২ জনসহ গ্রেপ্তার ২০

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ১২, ২০২৫ ১০:৪৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর অভিযানে ‘অপারেশন ডেভিল হান্ট’ চলাকালে ২ জনসহ মোট ২০ জন গ্রেপ্তার হয়েছেন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়।

দেশব্যাপী অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধের জন্য রাজশাহী মহানগরীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালানো হয়। অভিযানে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের সাথে জড়িত থাকার অভিযোগে ২ জন গ্রেপ্তার হয়েছেন।

এছাড়া, আরএমপির পৃথক অভিযানে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ জন মাদক মামলায়, ৭ জন ওয়ারেন্টভুক্ত আসামী, এবং ৪ জন অন্যান্য অপরাধের দায়ে গ্রেপ্তার হন।

গ্রেপ্তারকৃতরা হলেন মো: শফিকুল ইসলাম (৪৭) এবং মো: শহিদুল ইসলাম (৩৫)। শফিকুল ইসলাম রাজশাহী মহানগরীর মতিহার থানার ধরমপুর এলাকার মৃত শাহাদুল ওরফে সাহাজুদ্দিনের ছেলে। তিনি রাজশাহী মহানগর যুবলীগের সাবেক কার্য নির্বাহী সদস্য ছিলেন। অপরদিকে, শহিদুল ইসলাম রাজশাহী মহানগরীর কর্ণহার থানার বাঘচাপা এলাকার মো: আব্দুস সোবহানের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

চাপের মধ্যেই যুক্তরাষ্ট্র থেকে গ্যাস কিনবে ভারত

দেশের স্বার্থে মিলেমিশে থাকার প্রতিশ্রুতি ধর্মীয় নেতাদের

বাগমারাবাসীসহ সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন এমপি এনামুল

বিএনপির হরতাল এক দিন পিছিয়ে মঙ্গলবার

জালিয়াতির মাধ্যমে পুলিশ কনস্টেবল থেকে যুব উন্নয়ন কর্মকর্তা !

গণভোটসহ পাঁচদফা দাবিতে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ-সমাবেশ

রাজশাহীতে বঙ্গবন্ধু স্কয়ারের নাম হবে আরডিএ কমপ্লেক্স

সহকর্মীর সাথে ঔদ্ধত্য আচরণের অভিযোগ সহকারী প্রক্টরের বিরুদ্ধে

সহকর্মীর সাথে ঔদ্ধত্য আচরণের অভিযোগ সহকারী প্রক্টরের বিরুদ্ধে

এক টিকিটে ভ্রমণ করুন কলকাতার ২১টি স্থান, দেখুন কি সুবিধা পাবেন এই টিকিটে

বিএনপিতে শুরু হচ্ছে শুদ্ধি অভিযান: অপরাধের প্রমাণ পেলেই কঠোর ব্যবস্থা