সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন রাজশাহীর মাহমুদা হাবীবা

প্রতিবেদক
sonynews
এপ্রিল ২০, ২০২৬ ১০:৫৮ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন রাজশাহীর মাহমুদা হাবীবা। তিনি কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

মাহমুদা হাবীবা বিএনপির মিডিয়া সেলের সদস্য হিসেবেও সক্রিয়। তিনি রাজশাহী-৫ আসনের সাবেক এমপি মরহুম আয়েন উদ্দীনের কন্যা। তার পারিবারিক নিবাস রাজশাহী নগরীর কুমারপাড়া এলাকায়।

দলীয় রাজনীতির পাশাপাশি তিনি একজন সক্রিয় নারী উদ্যোক্তা হিসেবেও পরিচিত। দীর্ঘদিন ধরে দলীয় প্রচার, নীতি উপস্থাপন এবং গণমাধ্যমে দলের প্রতিনিধিত্বে ভূমিকা রেখে আসছেন তিনি।

সোমবার দুপুরে বিএনপি সংরক্ষিত নারী আসনের জন্য ৩৬ জনের নাম ঘোষণা করে, যেখানে মাহমুদা হাবীবাও স্থান পেয়েছেন। এর আগে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও প্রায় ৯০০ জন প্রার্থী ফরম জমা দেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিজয় দিবস উদযাপন করল ভারতের সহকারী হাইকমিশন

রিকশাচালক প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি পরিদর্শনে পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী

রাজশাহী নগরীতে গলায় ফাঁস দিয়ে সাইকেল মিস্ত্রির আত্মহত্যা

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৯ পরিবারকে ৩৭ লক্ষ টাকার সহায়তা

২৮ কোটি লোকসান মাথায় নিয়েও রাজশাহী চিনি কলে আঁখ মাড়াই শুরু ২৮ নভেম্বর

রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

এক বস্তা ফেনসিডিল ফেলে পালালো মাদক ব্যবসায়ী

রাবির মেধাবী শিক্ষার্থী আত্মহত্যার প্ররোচনাকারী গ্রেফতার

রাজশাহীতে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারদের র‌্যাংক ব্যাজ অলংকরণ অনুষ্ঠান