শুক্রবার , ১৯ এপ্রিল ২০২৪ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ভোটের কর্নাটকে বিজেপি ধাক্কা খেল, প্রাক্তন মন্ত্রী মালিকায়া পদ্ম ছেড়ে যোগ দিলেন কংগ্রেসে

প্রতিবেদক
সনি নিউজ
এপ্রিল ১৯, ২০২৪ ৭:৫৪ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: কর্নাটকে লোকসভা ভোটের আগে ধাক্কা খেল বিজেপি। শুক্রবার পদ্মশিবির ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন মন্ত্রী মালিকায়া গুট্টেদার। কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমারের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে কংগ্রেসে যোগ দেন তিনি।

কর্নাটকে লোকসভা আসনের সংখ্যা ২৮। আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় তার মধ্যে ১৪টিতে ভোটগ্রহণ। ৭ মে তৃতীয় দফায় বাকি ১৪টিতে। ভোটপর্ব শুরুর আগে প্রভাবশালী এই নেতার দলত্যাগে হায়দরাবাদ-কর্নাটক অঞ্চলে বিজেপি ধাক্কা খেল বলে মনে করছেন ভোটপণ্ডিতদের একাংশ। প্রসঙ্গত, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খড়্গের জেলা কলবুর্গির (সাবেক গুলবর্গা) আফজলপুর বিধানসভা থেকে ছ’বার ভোটে জিতেছেন গুট্টেদার।

২০২৩ সালের বিধানসভা ভোটে অবশ্য হেরে গিয়েছিলেন তিনি। কলবুর্গির রাজনীতিতে গুট্টেদারের ‘কট্টর বিরোধী’ হিসাবে পরিচিত তারই ভাই নিতিন নির্দল প্রার্থী হয়ে ভোট কাটায় ওই আসনে কংগ্রেস জিতেছিল। সম্প্রতি নিতিন বিজেপিতে যোগ দিয়েছেন। তারই জেরে বিজেপি নেতা ইয়েদুরাপ্পার একদা ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রী ‘পদ্ম’ ছেড়ে ‘হাত’ ধরলেন বলে তাঁর ঘনিষ্ঠ সূত্রের খবর। খড়্গে নিজে কলবুর্গি লোকসভা কেন্দ্র থেকে ২০০৯ এবং ২০১৪ সালে সাংসদ হয়েছিলেন। তাঁর ছেলে প্রিয়ঙ্ক কলবুর্গি লোকসভার অন্তর্গত চিত্তপুরের বিধায়ক। এ বার ওই লোকসভা কেন্দ্রে প্রার্থী কংগ্রেস সভাপতির জামাই রাধাকৃষ্ণ দোদ্দামণি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

বাধ্যতামূলক অবসর আদেশের বিরুদ্ধে বিএমডিএতে উত্তাল পরিস্থিতি

রাজশাহীকে নিয়ে এবি পার্টির সাঈদ নোমানের ৩ প্রতিশ্রুতি

রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্ক দখল নিয়ে অভিযোগ, প্রশাসকের হস্তক্ষেপ কামনা

নগরীতে ইয়াবা খোর আটক, জুয়া খেলার অ্যাপস উদ্ধার

রেলওয়ে স্টেশনে ছিনতাইকারীর ছুরিতে ২ ছাত্র আহত

আওয়ামী লীগ ছিল লুটেরা সরকার: প্রধান উপদেষ্টা

রাজশাহী জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি গ্রেফতার, নাশকতা মামলায় অভিযুক্ত

আলোচিত মাদ্রাসা সুপার গোলাম মোস্তফা বরখাস্ত মিস্টি বিতরণ

রাজশাহীর গোদাগাড়ীতে ৮ কেজি গান পাউডার ও কাঁচের গুঁড়া উদ্ধার