রবিবার , ৬ আগস্ট ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চারঘাটে ৩৯০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ৬, ২০২৩ ১১:৩২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর চারঘাট উপজেলায় ৩৯০ বোতল ফেনসিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

শনিবার দিবাগত রাত ১টার দিকে চারঘাট থানাধীন ইউসূফপুর মন্ডলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো মতিহার থানাধীন চরখিদিরপুর এলাকার মৃত মহসীন মন্ডলের ছেলে আউয়াল শেখ ও কাটাখালী থানাধীন সাহাপুর পশ্চিমপাড়া এলাকার মাসুদ রানার ছেলে মারুফ হোসেন।

রবিবার সকালে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়। র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে যে, চারঘাট সীমান্তবর্তী চর এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চোরাকারবারিরা নৌকা যোগে পদ্মানদী পেরিয়ে ইউসূফপুর মন্ডলপাড়া গ্রামের দিকে আসছে। বিষয়টি জানা মাত্রই ইউসূফপুর ভুট্টা ক্ষেত ও আম বাগানে অবস্থান করে।
এসময় গভীর রাতে ২জন ব্যক্তি ঘাড়ে প্লাষ্টিকের বস্তা বহন করে ঘটনাস্থলের কাছাকাছি আসা মাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুইজন ব্যক্তি ঘাড়ে বস্তাসহ পালানোর চেষ্টা করে।
পরে তাদের ধাওয়া করে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে জলবায়ু ধর্মঘট

ভারপ্রাপ্ত থেকে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হলেন জনি

শেষ দিনে ত্রিপুরায় গেল ১৫ হাজার ৫০ কেজি ইলিশ

রাজশাহী নগরীতে ৫০ কেজি গাঁজাসহ ২ জন মাদক পাচারকারী গ্রেফতার

ফেসবুকে মানহানিকর ও অশ্লীল পোস্ট: সাইবার মামলার আসামি পলাশ রাজশাহী থেকে গ্রেপ্তার

ফ্রান্সের টিকে থাকার আশা বাঁচিয়ে রাখলেন এমবাপে-জিরুড

স্বামীকে বাবা বানিয়ে সরকারী চাকরিতে যোগদান নারীর

আশুরা ঘিরে আরএমপির কড়াকড়ি, তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র বহন নিষিদ্ধ

শিরোইল কলোনীতে প্রকাশ্য দিবালোকে দোকান থেকে গ্যাস সিলিন্ডার চুরি! ভিডিও

শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে উত্তেজনা