শুক্রবার , ১৯ জানুয়ারি ২০২৪ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দূর্গম চরে ৫ কোটি টাকার হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ১৯, ২০২৪ ১০:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জ জেলার দূর্গম চর এলাকা থেকে ৫ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী রোকসানাকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রোকসানা চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন চরকোদালকাটি শান্তিপাড়া গ্রামের মোঃ আলমের স্ত্রী। আজ শুক্রবার (১৯ জানুয়ারি) ভোর ৫টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

দুপুরে র‌্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, চাঁপাইনবাবগঞ্জ জেলার চরকোদালকাটি শান্তিপাড়া গ্রামস্থ মাদক ব্যবসায়ী মোছাঃ রোকসানার বসত বাড়িতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রেখেছে।

বিষয়টি জানা মাত্রই র‌্যাবের ওই টিম পদ্মা নদী ও দূর্গম চর পার হয়ে বাড়ীর চতুরদিক ঘেরাও করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন মহিলা বাড়ির ভিতর থেকে গেট খুলে পালানোর চেষ্টা করে। পরে নারী র‌্যাব সদস্যের সহায়তায় মহিলাটিকে হাতে নাতে আটক করে।
পরবর্তীতে আটককৃত মহিলার বসতবাড়ী তল্লাশী করে বাড়ীর আঙ্গিনায় বিশেষ কায়দায় মাটির ২ ফিট নিচে থেকে হেরোইন গুলো উদ্ধার করা হয়। উদ্ধার হেরোইনের সিজার মুল্য ৫ কোটি ১০ লাখ টাকা।

র‌্যাব আরও জানায়, আটককৃত মহিলা জিজ্ঞাসাবাদের জানায় যে, তার বাড়ী সীমান্তবর্তী হওয়ার সুবাদে সে অবৈধ মাদকদ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ও রাজশাহী জেলার বিভিন্ন স্থানে বিক্রয় ও সরবারহ করে আসছে।
এঘটনায় আটকৃত মাদক সম্রাজ্ঞীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকের বাসায় অভিযান, বিপুল পরিমাণ অর্থ জব্দ

সাবেক সকল শিক্ষার্থীদের এক প্লাটফর্মে যুক্ত করবে রুয়েটের এ্যলামনাই ওয়েবসাইট

রাজশাহীতে সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম জুলুকে বিশেষ সংবর্ধনা

নবনির্বাচিত ভূমিমন্ত্রী মিনুকে শুভেচ্ছা, নতুন প্রত্যাশার বার্তা আরইউজের

কুকুর পিটিয়ে মারায় রিকশাচালক গ্রেফতার

কুকুর পিটিয়ে মারায় রিকশাচালক গ্রেফতার

বিদ্যুতের প্রিপেইড মিটার, প্রশিক্ষণ ও কেনাকাটা খাতের ৩৬ কোটি টাকা লোপাট

রাজশাহী নগরীতে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজশাহীতে মুখোশধারীদের গুলিতে ব্যবসায়ী জখম

চারঘাটে নদী ভাঙন তীব্র, বন্যার আশঙ্কায় নদীপাড়ের মানুষ

এমপির বাড়িতে টাকার সিন্দুক, দুদকে আইনজীবীর অভিযোগ