রবিবার , ১৯ মার্চ ২০২৩ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে আন্ত:জেলা গরু চোর ফরিদ উদ্দিন গ্রেপ্তার

প্রতিবেদক
সনি নিউজ
মার্চ ১৯, ২০২৩ ১:০১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পবা বাগধানী গ্রামে গরু চুরির ঘটনায় পলাতক আসামি ফরিদ উদ্দিনকে (৩৭) গ্রেপ্তার করেছে আরএমপির পবা থানা পুলিশ।

গ্রেফতারকৃত ফরিদ আহম্মেদ রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন ইমাদপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে।

গতকাল শনিবার (১৮মার্চ) দুপুর আড়াইটার দিকে নগরীর রাজপাড়া থানাধীন লক্ষীপুর মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিৎ করেছেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো: রফিকুল আলম। তিনি জানান,

গরু চুরি তার পেশা এবং সে আন্ত:জেলা গরু চোর চক্রের একজন সক্রিয় সদস্য। বিভিন্ন এলাকা থেকে সংগঠিত হয়ে তারা রাতের বেলা গোয়ালঘরের তালা কেটে বা বেড়া ভেঙ্গে পিকআপে করে গরু চুরি করে নিয়ে যায়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরির একাধিক মামলা রয়েছে।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর, ২০২২ রাতে রাজশাহী পবা থানার বাগধানী গ্রামের শামীম রানার গোয়াল ঘরের শিকল কেটে একটি ষাঁড় ও একটি গাভী চুরি করে নিয়ে যায়। শামীম রানার এ ঘটনায় গত ২৭ ডিসেম্বর, পবা থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

পরবর্তীতে পবা থানা পুলিশ গত ২ জানুয়ারি ২০২৩ অভিযান পরিচালনা করে চোর চক্রের ৩ জন সদস্যকে চুরি হওয়া ২ টি গরু-সহ গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামিরা জিজ্ঞাসাবাদে তাদের সহযোগী ফরিদ উদ্দিনের নাম উল্লেখ করেন। এর পর পবা থানা পুলিশ আসামি ফরিদ-সহ গরু চুরির ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রাখে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

প্রথম নারী এমপি ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, ১৮ বছর পর বিএনপির ঘরে ফিরল আসন

মাদকের সাথে জড়িতদের ১৫ দিনের আল্টিমেটাম দিলেন রংপুর সিটি মেয়র

মাদকের সাথে জড়িতদের ১৫ দিনের আল্টিমেটাম দিলেন রংপুর সিটি মেয়র

রাসিকে নবনিযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের যোগদান

রুয়েটে অনুষ্ঠিত হয়েছে প্রথম বর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টশন

শিরোইল কলোনি প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন ডি ম্যাক্স

Build a business, not a, not a financial machine a financial

শিক্ষক-কর্মচারীদের ক্ষোভ: রাজশাহী নিউ গভ. কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে বৈষম্য ও দুর্নীতির অভিযোগ

তিন দিন পর আবার গোলাগুলি শুরু, আতঙ্কে ৩১ গ্রামের মানুষ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীতে আ’লীগের দুপক্ষে সংঘর্ষ, যুবককে কুপিয়ে হত্যা

How to Create Your Own Viral Moments