রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ক্ষমতা হারানোর ভয়ে দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে সরকার: মান্না

প্রতিবেদক
সনি নিউজ
আগস্ট ২৭, ২০২৩ ১২:৩৭ অপরাহ্ণ

সনি বাংলা ডেস্ক: সরকার ক্ষমতা হারানোর ভয়ে উল্টা-পাল্টা বকছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

রোববার (২৭ আগস্ট) সাংবাদিক শফিক রেহমান এবং মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় প্রেস ক্লাবের সামনে এ প্রতিবাদ সভার আয়োজন করে গণতন্ত্র ফোরাম।

মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার ক্ষমতা হারিয়ে যাওয়ার ভয়ে এখন উল্টা-পাল্টা বকছে। বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়াচ্ছে কিন্তু কেউ কথা বলছে না। আমেরিকাতো বিপক্ষে গেছেই, যারা উন্নত দেশ পশ্চিমা দেশ তারাও বিপক্ষে গেছে। তাদের (আওয়ামী লীগ) পায়ের তলায় কোন মাটি নেই। যাদের দিয়ে টাকার বিনিময়ে আওয়ামী লীগ শান্তির সমাবেশ করে এরাও থাকবে না। এদের পতন হবেই। এটা সময়ের ব্যাপার এবং অনেক বেশি সময় নেই, অল্প সময়ের ব্যাপার।

সভায় মান্না আরও বলেন, ছাই দিয়ে যেভাবে মাছকে ধরে, আমরা সব হিসাব করে সেভাবে সরকারকে ধরবো, যেন ওরা (সরকার) নড়াচড়া করতে না পারে। সেই দিন বেশি দূরে নয়, সেই দিনের জন্য অপেক্ষা করতে থাকেন। সামনের মাসের মধ্যে আলামত দেখতে পারবেন।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে তিনি বলেন, ওবায়দুল কাদের সেদিন বলেছেন ‘বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে আওয়ামী লীগ এক রাতের মধ্যে শেষ হয়ে যাবে’। মানে কী? আপনারা (আওয়ামী লীগ) নিজেরা নিজেরা পটল তুলবেন? আওয়ামী লীগের লোকেরা বিএনপি এসে গেছে বলে নিজেরা নিজেরা হার্টফেল করে মারা যাবে? ওবায়দুল কাদের সাহেব কী ব্যাখ্যা দেবেন উনি কী বোঝাতে চেয়েছেন? বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় বলেছেন উনারা প্রতিশোধের রাজনীতি করবেন না। যদি তা-ই হয় তাহলে আপনারা (আওয়ামী লীগ) মরবেন কেন? আসল কথা কী জানেন? পাপ যে করে তার মনের মধ্যে পাপবোধ থাকে। যতই ধান্দা করুক, যতই চালাক হোক, সে জানে, সে যে পাপ করেছে হয়তো জনতা জানে, সবার ওপরে আল্লাহ জানে। সুতরাং তার মধ্যে মৃত্যু ভয় আছে, গ্রেপ্তার হওয়ার ভয় আছে, তার মধ্যে জেলে যাওয়ার ভয় আছে।

তিনি আরও বলেন, যে দেশে পঞ্চদশ সংশোধনীর মতো একটা বেআইনি আইন সংসদে পাস হয় সেই দেশে আপনি কোর্টের কাছে বিচার পাবেন না, সংসদের কাছে বিচার পাবেন না, কোন জজ-ব্যারিস্টারের কাছে বিচার পাবেন না, কারো কাছে বিচার পাবেন না। বিচার যদি চাইতে হয় তাহলে জনতার আদালতে যেতে হবে। এর কোনো বিকল্প নেই।

গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহীমের সভাপতিত্বে ও মৎস্যজীবী দলের সদস্য ইসমাইল হোসেন সিরাজীর সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, শিশুবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম প্রমুখ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

হাসিনা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করেছেন: রাজশাহীতে রিজভী

রাজশাহীতে ইজারা বহির্ভূত জায়গা হতে বালু উত্তোলন সত্বেও নীরব প্রশাসন

জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে এফডিসিতে সভা

রাজশাহীতে ছেলের মারধরে মায়ের মৃত্যু: দেখতেও আসেনি কেউ

রাজশাহী নগরীতে লাঠি বাস নিয়ে প্রকাশ্যে চাঁদাবাজি: ৭ চাঁদাবাজ গ্রেফতার

পাওনা টাকা দাবি করায় প্রাণনাশের হুমকি ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

আমিষ উৎপাদনে অর্জন সাময়িক নয়, স্থায়ী ভিত্তি তৈরি হয়েছে: বিভাগীয় কমিশনার

৪ নং ওয়ার্ডে নারী ভোটারদের সাথে কাউন্সিলর পদপ্রার্থী বাবু’র মত বিনিময় সভা

বাঘায় বাসের ধাক্কায় বাবার মৃত্যু, মেয়ে ও গর্ভবতী মা আশঙ্কাজনক